ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গাজার আরও ১০ লাখ মানুষকে সরানোর হুমকি ইসরায়েলের

গাজার আরও ১০ লাখ মানুষকে সরানোর হুমকি ইসরায়েলের
ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ইসরায়েলি সামরিক বাহিনী জোরপূর্বক সংগঠনটিকে নিরস্ত্র করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজার বিপুলসংখ্যক বাসিন্দাকে নতুন করে স্থানান্তরের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কাৎজ জানান, হামাসের সামনে দুটি পথ রয়েছে। সংগঠনটি হয় স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করবে, নয়তো ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে তাদের নিরস্ত্র করবে। এ পরিস্থিতিতে গাজার আরও ১০ লাখ মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে সামনে এসেছে, যখন গাজায় যুদ্ধ ও শান্তিচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

এর আগে গত জুলাইয়ে হামাস জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইসরায়েল চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে হামাসও সংশ্লিষ্ট শর্তগুলো বাস্তবায়ন করবে না বলে জানায় সংগঠনটি।

হামাসের উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে গাজার বেসামরিক জনগণের ওপর সামরিক হামলা বন্ধ করা এবং উপত্যকায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা।

এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও প্রাণঘাতী হামলার খবর অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগও রয়েছে।

এমন পরিস্থিতিতে আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার হুমকি গাজার বেসামরিক জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য বাস্তুচ্যুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : এএফপি

ট্যাগ : গাজা উপত্যকা ইসরায়েল কাৎজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


গাজার আরও ১০ লাখ মানুষকে সরানোর হুমকি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ইসরায়েলি সামরিক বাহিনী জোরপূর্বক সংগঠনটিকে নিরস্ত্র করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজার বিপুলসংখ্যক বাসিন্দাকে নতুন করে স্থানান্তরের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কাৎজ জানান, হামাসের সামনে দুটি পথ রয়েছে। সংগঠনটি হয় স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করবে, নয়তো ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে তাদের নিরস্ত্র করবে। এ পরিস্থিতিতে গাজার আরও ১০ লাখ মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে সামনে এসেছে, যখন গাজায় যুদ্ধ ও শান্তিচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

এর আগে গত জুলাইয়ে হামাস জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইসরায়েল চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে হামাসও সংশ্লিষ্ট শর্তগুলো বাস্তবায়ন করবে না বলে জানায় সংগঠনটি।

হামাসের উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে গাজার বেসামরিক জনগণের ওপর সামরিক হামলা বন্ধ করা এবং উপত্যকায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা।

এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও প্রাণঘাতী হামলার খবর অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগও রয়েছে।

এমন পরিস্থিতিতে আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার হুমকি গাজার বেসামরিক জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য বাস্তুচ্যুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ