ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হজের বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী কায়কোবাদ

হজের বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী কায়কোবাদ
ছবি : সংগৃহীত
ফলো করুন

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সরকার হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হজ পালনে যাতায়াতের ব্যয় কমাতে ইতোমধ্যে বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকার।

তিনি জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদে দায়িত্ব পালনকারী ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে ধর্মমন্ত্রী মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও বয়ান করেন ভারতের দেওবন্দের মাওলানা মুজ্জাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল এবং মাওলানা মুসা আল হাফিজসহ বিশিষ্ট আলেমরা।

দুই দিনব্যাপী এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

ট্যাগ : হজের বিমানভাড়া ধর্মমন্ত্রী কায়কোবাদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


হজের বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সরকার হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হজ পালনে যাতায়াতের ব্যয় কমাতে ইতোমধ্যে বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকার।

তিনি জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদে দায়িত্ব পালনকারী ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে ধর্মমন্ত্রী মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও বয়ান করেন ভারতের দেওবন্দের মাওলানা মুজ্জাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল এবং মাওলানা মুসা আল হাফিজসহ বিশিষ্ট আলেমরা।

দুই দিনব্যাপী এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ