ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শ্রমিক অসন্তোষে ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

ছবি : সংগৃহীত
ফলো করুন

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ প্লাটুন দায়িত্ব পালন করছেন গাজীপুরে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, সড়কে যান চলাচল নির্বিঘ্ন করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তারা সড়কে রাখা ব্লক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন।

একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আনসারের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, সদস্যদের সক্রিয় তৎপরতার ফলে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমে আনসার সদস্যরা পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিম এবং অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

একই সঙ্গে মোতায়েন করা আনসার সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রাখা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন মোতায়েন রয়েছে। এ ছাড়া খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব জেলার শিল্পাঞ্চলের পাশাপাশি প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়নের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগ : আনসার ব্যাটালিয়ন শ্রমিক অসন্তোষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষে ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ প্লাটুন দায়িত্ব পালন করছেন গাজীপুরে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, সড়কে যান চলাচল নির্বিঘ্ন করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তারা সড়কে রাখা ব্লক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন।

একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আনসারের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, সদস্যদের সক্রিয় তৎপরতার ফলে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমে আনসার সদস্যরা পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিম এবং অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

একই সঙ্গে মোতায়েন করা আনসার সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রাখা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন মোতায়েন রয়েছে। এ ছাড়া খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব জেলার শিল্পাঞ্চলের পাশাপাশি প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়নের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ