ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা
ছবি : সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের সর্বশেষ এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ছয় কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার প্রায় ৫ দশমিক ২০ শতাংশ।

এদিকে শুধু নভেম্বর মাস নয়, চলতি অর্থবছরের শুরু থেকেই সামগ্রিকভাবে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৫৯ কোটি মার্কিন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার।

শতাংশের হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

নভেম্বরের প্রথম ২৫ দিনের পরিসংখ্যান এবং চলতি অর্থবছরের সামগ্রিক হিসাব, উভয় ক্ষেত্রেই আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে।

ট্যাগ : রেমিট্যান্স প্রবাসী আয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের সর্বশেষ এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ছয় কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার প্রায় ৫ দশমিক ২০ শতাংশ।

এদিকে শুধু নভেম্বর মাস নয়, চলতি অর্থবছরের শুরু থেকেই সামগ্রিকভাবে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৫৯ কোটি মার্কিন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার।

শতাংশের হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

নভেম্বরের প্রথম ২৫ দিনের পরিসংখ্যান এবং চলতি অর্থবছরের সামগ্রিক হিসাব, উভয় ক্ষেত্রেই আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ