রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে চকবাজারের ছোট কাটরা এলাকায় একটি বহুতল ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ছোট কাটরার শামসুল হক টাওয়ারের বিপরীতে অবস্থিত ছয়তলা ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
পরে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট নিয়োজিত করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ