ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু
ছবি : সংগৃহীত
ফলো করুন

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পর তাদের বাসাভাড়া না বাড়াতে গাজীপুরের শ্রীপুরের বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগে কোনো বাড়ির মালিক বাসাভাড়া বৃদ্ধি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোশাকশ্রমিকদের বসবাসের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বাড়ির মালিকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বক্তব্যে তিনি বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসাভাড়া বেড়ে গেলে শ্রমিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ কারণে শ্রমিকদের বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

সংসদ সদস্য বলেন, কোনো বাড়ির মালিক শ্রমিকদের বাসাভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার পরও একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তার দাবি, প্রতিবেশী দেশের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির উসকানি ও মদদে পোশাক কারখানাগুলোতে হামলা, ভাঙচুর এবং উৎপাদন বন্ধ করার চেষ্টা চলছে।

এ ধরনের কর্মকাণ্ডকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে।

শ্রীপুরে আয়োজিত এ মতবিনিময় সভায় পোশাকশ্রমিকদের বসবাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া মালিকদের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

ট্যাগ : পোশাকশ্রমিক বাড়িভাড়া বৃদ্ধি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পর তাদের বাসাভাড়া না বাড়াতে গাজীপুরের শ্রীপুরের বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগে কোনো বাড়ির মালিক বাসাভাড়া বৃদ্ধি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোশাকশ্রমিকদের বসবাসের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বাড়ির মালিকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বক্তব্যে তিনি বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসাভাড়া বেড়ে গেলে শ্রমিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ কারণে শ্রমিকদের বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

সংসদ সদস্য বলেন, কোনো বাড়ির মালিক শ্রমিকদের বাসাভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার পরও একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তার দাবি, প্রতিবেশী দেশের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির উসকানি ও মদদে পোশাক কারখানাগুলোতে হামলা, ভাঙচুর এবং উৎপাদন বন্ধ করার চেষ্টা চলছে।

এ ধরনের কর্মকাণ্ডকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে।

শ্রীপুরে আয়োজিত এ মতবিনিময় সভায় পোশাকশ্রমিকদের বসবাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া মালিকদের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ