ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শত্রুদের ওপর আঘাতের সুযোগ ছাড়বে না বাসিজ: মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসলাম ও ইরানের শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ও তার শাসনব্যবস্থার শত্রুদের বিরুদ্ধে আঘাত হানার কোনো সুযোগই হাতছাড়া করবে না স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ। একই সঙ্গে ইরানের সর্বস্তরের মানুষের মধ্যে সংগঠনটির উপস্থিতি সম্প্রসারণ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এর সক্ষমতা কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বার্তায় তিনি বাসিজের ঐতিহাসিক ভূমিকা, ইসলামি আদর্শের প্রতি অঙ্গীকার, জাতীয় নিরাপত্তা এবং ইরানি জনগণের ঐক্য রক্ষায় সংগঠনটির গুরুত্ব তুলে ধরেন।

মোজতবা খামেনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর আদর্শের প্রতি অঙ্গীকারই বাসিজ সদস্যদের কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি। এই আদর্শ অনুসরণ করে তারা সাধারণ মানুষ ও প্রতিপক্ষের সঙ্গে নিজেদের আচরণ নির্ধারণ করেন।

কোরআনের শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের মধ্যে দয়া ও সহমর্মিতা প্রদর্শন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের নীতি বাসিজ সদস্যদের পথ দেখায়। তার ভাষায়, সংগঠনটির সদস্যরা জনগণ, ইসলামি শাসনব্যবস্থা ও বিপ্লবের জন্য আত্মত্যাগ করেন। একই সঙ্গে ইসলাম ও ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগও তারা উপেক্ষা করেন না।

বাসিজকে একটি অসাধারণ ও মূল্যবান সংগঠন হিসেবে বর্ণনা করেন খামেনি। তিনি বলেন, ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রজন্মের আদর্শে বিশ্বাসী, আশাবাদী ও আত্মত্যাগী ইরানিদের একত্র করা।

১৯৭৯ সালের ২৬ নভেম্বর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে বাসিজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। নবপ্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্রকে বিভিন্ন নিরাপত্তা হুমকি থেকে রক্ষার লক্ষ্যে দুই কোটি সদস্যের একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলার ধারণা সামনে আনা হয়েছিল। দিনটিকে স্মরণ করে ইরানে প্রতিবছর নভেম্বরের শেষ দিকে বাসিজ সপ্তাহ পালন করা হয়।

১৯৮০ সালে শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধে বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আট বছরব্যাপী ওই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধক্ষেত্রে অংশ নেন। বর্তমানে বাসিজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অধীন একটি সংগঠন। সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং ত্রাণ কার্যক্রমেও এর সম্পৃক্ততা রয়েছে।

মোজতবা খামেনি বলেন, ইরান-ইরাক যুদ্ধের সময় বাসিজ প্রথমবারের মতো ব্যাপকভাবে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়। যুদ্ধক্ষেত্রে সংগঠনটির কার্যকর উপস্থিতি দেশের প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছিল।

তার মতে, ওই যুদ্ধের সময় কিশোর থেকে প্রবীণ পর্যন্ত বিভিন্ন বয়সের বাসিজ সদস্যরা দেশরক্ষার কাজে অংশ নিয়েছিলেন। তাদের আত্মত্যাগ ও আদর্শিক চেতনা কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইরানের শহর ও গ্রামেও ছড়িয়ে পড়েছিল।

বাসিজ সদস্যদের পরিচয় তুলে ধরে খামেনি বলেন, বিশ্বাস, অঙ্গীকার, আন্তরিকতা, সাহস, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ ও পরোপকারের মতো গুণাবলির জন্য সংগঠনটির সদস্যরা পরিচিত। এসব আদর্শ ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রসঙ্গও তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। ওই সংঘাতকে ইরানের ভাষায় ‘তৃতীয় পবিত্র প্রতিরক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সময় দেশজুড়ে জনগণের মধ্যে নতুনভাবে যে জাতীয় চেতনা ও সংহতি তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বাসিজকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, জনগণের এই নতুন উদ্দীপনার ফলে বাসিজের সাংগঠনিক কার্যক্রমেও পরিবর্তন আনা প্রয়োজন। সংগঠনটিকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সক্ষমতা ও কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

এ সময় ‘প্রত্যেক ইরানি একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নের আহ্বান জানান খামেনি। তার মতে, এ লক্ষ্য অর্জনে দৃঢ়, পরিকল্পিত ও সুচিন্তিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বাসিজের শক্তি কেবল আনুষ্ঠানিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশটির সশস্ত্র বাহিনী, পুলিশ, সরকারি কর্মকর্তা, আইনপ্রণেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষও সংগঠনটির আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

যারা জাতীয় পতাকা হাতে রাস্তায় ও বিভিন্ন চত্বরে সমাবেশে অংশ নিয়েছেন কিংবা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের কথাও উল্লেখ করেন তিনি। খামেনির মতে, আনুষ্ঠানিকভাবে বাসিজের সদস্য না হয়েও অনেকে সংগঠনটির চেতনা ধারণ করছেন।

এই বিস্তৃত সামাজিক সমর্থনকে দেশের উন্নয়ন ও নিরাপত্তার কাজে ব্যবহার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইরানের সমাজের সর্বস্তরে বাসিজের আদর্শ ও কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

দেশের জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়েও বিশেষ নির্দেশনা দিয়েছেন মোজতবা খামেনি। তিনি বলেন, ইরানি জনগণের সামাজিক সংহতি এবং জাতীয় ঐক্য রক্ষা করা বাসিজের প্রতিটি সদস্যের অন্যতম দায়িত্ব হওয়া উচিত।

তার মতে, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা জাতীয় ঐক্যের গুরুত্ব আরও স্পষ্ট করেছে। সামরিক প্রতিরক্ষার পাশাপাশি জনগণের পারস্পরিক সংহতি বজায় রাখাও দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

ইরানের বিভিন্ন সংকট মোকাবিলা এবং নতুন সম্ভাবনা কাজে লাগাতে বাসিজের সাংগঠনিক ও সামাজিক সক্ষমতা ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

খামেনি বলেন, দেশের সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সুযোগ তৈরিতে সংগঠনটির বিপুল সক্ষমতার প্রতিটি অংশ কাজে লাগাতে হবে। এর মাধ্যমে ‘প্রত্যেক ইরানি একজন বাসিজি’ স্লোগান আরও অর্থবহ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এই বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা সংগঠনটির সামরিক ও নিরাপত্তা ভূমিকার পাশাপাশি সামাজিক উপস্থিতি, জাতীয় ঐক্য এবং দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

সূত্র : প্রেস টিভি, 

ট্যাগ : আয়াতুল্লাহ মোজতবা খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শত্রুদের ওপর আঘাতের সুযোগ ছাড়বে না বাসিজ: মোজতবা খামেনি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসলাম ও ইরানের শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ও তার শাসনব্যবস্থার শত্রুদের বিরুদ্ধে আঘাত হানার কোনো সুযোগই হাতছাড়া করবে না স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ। একই সঙ্গে ইরানের সর্বস্তরের মানুষের মধ্যে সংগঠনটির উপস্থিতি সম্প্রসারণ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এর সক্ষমতা কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বার্তায় তিনি বাসিজের ঐতিহাসিক ভূমিকা, ইসলামি আদর্শের প্রতি অঙ্গীকার, জাতীয় নিরাপত্তা এবং ইরানি জনগণের ঐক্য রক্ষায় সংগঠনটির গুরুত্ব তুলে ধরেন।

মোজতবা খামেনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর আদর্শের প্রতি অঙ্গীকারই বাসিজ সদস্যদের কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি। এই আদর্শ অনুসরণ করে তারা সাধারণ মানুষ ও প্রতিপক্ষের সঙ্গে নিজেদের আচরণ নির্ধারণ করেন।

কোরআনের শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের মধ্যে দয়া ও সহমর্মিতা প্রদর্শন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের নীতি বাসিজ সদস্যদের পথ দেখায়। তার ভাষায়, সংগঠনটির সদস্যরা জনগণ, ইসলামি শাসনব্যবস্থা ও বিপ্লবের জন্য আত্মত্যাগ করেন। একই সঙ্গে ইসলাম ও ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগও তারা উপেক্ষা করেন না।

বাসিজকে একটি অসাধারণ ও মূল্যবান সংগঠন হিসেবে বর্ণনা করেন খামেনি। তিনি বলেন, ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রজন্মের আদর্শে বিশ্বাসী, আশাবাদী ও আত্মত্যাগী ইরানিদের একত্র করা।

১৯৭৯ সালের ২৬ নভেম্বর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে বাসিজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। নবপ্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্রকে বিভিন্ন নিরাপত্তা হুমকি থেকে রক্ষার লক্ষ্যে দুই কোটি সদস্যের একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলার ধারণা সামনে আনা হয়েছিল। দিনটিকে স্মরণ করে ইরানে প্রতিবছর নভেম্বরের শেষ দিকে বাসিজ সপ্তাহ পালন করা হয়।

১৯৮০ সালে শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধে বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আট বছরব্যাপী ওই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধক্ষেত্রে অংশ নেন। বর্তমানে বাসিজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অধীন একটি সংগঠন। সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং ত্রাণ কার্যক্রমেও এর সম্পৃক্ততা রয়েছে।

মোজতবা খামেনি বলেন, ইরান-ইরাক যুদ্ধের সময় বাসিজ প্রথমবারের মতো ব্যাপকভাবে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়। যুদ্ধক্ষেত্রে সংগঠনটির কার্যকর উপস্থিতি দেশের প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছিল।

তার মতে, ওই যুদ্ধের সময় কিশোর থেকে প্রবীণ পর্যন্ত বিভিন্ন বয়সের বাসিজ সদস্যরা দেশরক্ষার কাজে অংশ নিয়েছিলেন। তাদের আত্মত্যাগ ও আদর্শিক চেতনা কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইরানের শহর ও গ্রামেও ছড়িয়ে পড়েছিল।

বাসিজ সদস্যদের পরিচয় তুলে ধরে খামেনি বলেন, বিশ্বাস, অঙ্গীকার, আন্তরিকতা, সাহস, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ ও পরোপকারের মতো গুণাবলির জন্য সংগঠনটির সদস্যরা পরিচিত। এসব আদর্শ ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রসঙ্গও তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। ওই সংঘাতকে ইরানের ভাষায় ‘তৃতীয় পবিত্র প্রতিরক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সময় দেশজুড়ে জনগণের মধ্যে নতুনভাবে যে জাতীয় চেতনা ও সংহতি তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বাসিজকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, জনগণের এই নতুন উদ্দীপনার ফলে বাসিজের সাংগঠনিক কার্যক্রমেও পরিবর্তন আনা প্রয়োজন। সংগঠনটিকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সক্ষমতা ও কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

এ সময় ‘প্রত্যেক ইরানি একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নের আহ্বান জানান খামেনি। তার মতে, এ লক্ষ্য অর্জনে দৃঢ়, পরিকল্পিত ও সুচিন্তিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বাসিজের শক্তি কেবল আনুষ্ঠানিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশটির সশস্ত্র বাহিনী, পুলিশ, সরকারি কর্মকর্তা, আইনপ্রণেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষও সংগঠনটির আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

যারা জাতীয় পতাকা হাতে রাস্তায় ও বিভিন্ন চত্বরে সমাবেশে অংশ নিয়েছেন কিংবা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের কথাও উল্লেখ করেন তিনি। খামেনির মতে, আনুষ্ঠানিকভাবে বাসিজের সদস্য না হয়েও অনেকে সংগঠনটির চেতনা ধারণ করছেন।

এই বিস্তৃত সামাজিক সমর্থনকে দেশের উন্নয়ন ও নিরাপত্তার কাজে ব্যবহার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইরানের সমাজের সর্বস্তরে বাসিজের আদর্শ ও কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

দেশের জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়েও বিশেষ নির্দেশনা দিয়েছেন মোজতবা খামেনি। তিনি বলেন, ইরানি জনগণের সামাজিক সংহতি এবং জাতীয় ঐক্য রক্ষা করা বাসিজের প্রতিটি সদস্যের অন্যতম দায়িত্ব হওয়া উচিত।

তার মতে, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা জাতীয় ঐক্যের গুরুত্ব আরও স্পষ্ট করেছে। সামরিক প্রতিরক্ষার পাশাপাশি জনগণের পারস্পরিক সংহতি বজায় রাখাও দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

ইরানের বিভিন্ন সংকট মোকাবিলা এবং নতুন সম্ভাবনা কাজে লাগাতে বাসিজের সাংগঠনিক ও সামাজিক সক্ষমতা ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

খামেনি বলেন, দেশের সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সুযোগ তৈরিতে সংগঠনটির বিপুল সক্ষমতার প্রতিটি অংশ কাজে লাগাতে হবে। এর মাধ্যমে ‘প্রত্যেক ইরানি একজন বাসিজি’ স্লোগান আরও অর্থবহ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এই বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা সংগঠনটির সামরিক ও নিরাপত্তা ভূমিকার পাশাপাশি সামাজিক উপস্থিতি, জাতীয় ঐক্য এবং দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

সূত্র : প্রেস টিভি, 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ