রাজধানীর মেরুল বাড্ডায় আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে মেরুল বাড্ডা ইউলুপের মুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ পরিবহনের বাসটি ওই এলাকায় অবস্থানকালে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগার খবর পাওয়া গেলেও ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।














মন্তব্যসমূহ