ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা ইসরায়েলের: ইরান

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, ইরানের ওষুধ উৎপাদনকারী কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরি ও গোপন করার যে অভিযোগ ইসরায়েল তুলেছে, তার উদ্দেশ্য ওয়াশিংটনকে বিভ্রান্ত করে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি করা।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণবিধ্বংসী অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ করছে। ইসরায়েলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, দেশটির প্রতিটি অভিযোগই যেন নিজেদের কর্মকাণ্ডের স্বীকারোক্তি।

আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েল পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলোতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ সেই দেশই অন্য রাষ্ট্রের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলছে।

তার দাবি, ইসরায়েলের কাছে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যের সাতটি রাষ্ট্রে সামরিক হামলা চালিয়েছে এবং তিনটি দেশের ভূখণ্ড দখল করে রেখেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে দুটি ব্যর্থ যুদ্ধে জড়ানোর অভিযোগও করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এখন তেহরানের বিরুদ্ধে এমন এক অভিযোগ তুলেছে, যার মাধ্যমে ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সন্দেহের মুখে ফেলা হচ্ছে। এর ফলে শুধু নতুন সামরিক সংঘাতের আশঙ্কাই তৈরি হচ্ছে না, সাধারণ ইরানি রোগীদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

আরাঘচি উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্য। একই সঙ্গে দেশটি অতীতে রাসায়নিক অস্ত্র হামলার শিকার হয়েছে।

ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আমলে পশ্চিম জার্মানির সরবরাহ করা রাসায়নিক অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সেই অভিজ্ঞতার পরও ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।

তার ভাষায়, ইসরায়েলের উদ্দেশ্য অত্যন্ত বিপজ্জনক। দেশটি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে নিজেদের পক্ষে আরেকটি যুদ্ধে নামাতে চায়। একই সঙ্গে ইরানের ওষুধ কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করার পরিস্থিতি তৈরি করে দেশটির রোগীদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে। তার দাবি, তেহরান এ ধরনের অস্ত্র উৎপাদনের চেষ্টা করলেও এখনো সেগুলো কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা অর্জন করতে পারেনি।

কাৎজ বলেন, ইরানকে এ ধরনের সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। তার বক্তব্যের পরই তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন করে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়।

তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ভিন্নমত দেখা গেছে। ইসরায়েলি রাজনীতিক আভিগডর লিবারম্যান বুধবার বলেন, ইরানের রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগ গুরুতর হলেও গোয়েন্দা ও সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে নিকট ভবিষ্যতে দেশটির ওপর একতরফা ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই।

তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ ইরানসংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে রাসায়নিক, জৈবিক ও অন্যান্য অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে।

গত ১৭ নভেম্বর সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থযুক্ত একটি ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে বলে মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন। তবে ওই অভিযোগের পক্ষে প্রকাশ্যে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগগুলোকে ইরাক যুদ্ধের আগে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে চালানো প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।

পরবর্তী সময়ে ইরানের কিছু বাঁধ ও পানি সরবরাহ প্রকল্পের সঙ্গে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার সম্ভাব্য সংযোগ নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তেহরান সেই অভিযোগ অস্বীকার করেছে। বেলজিয়ামেও একই ধরনের ঘটনার জন্য ইরানকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের নতুন রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে তেহরান। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা প্রয়োজন।

দুই দেশের বিপরীত অবস্থানের মধ্যে রাসায়নিক অস্ত্রের অভিযোগ নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র : ডন

ট্যাগ : ইরান ইসরায়েল উত্তেজনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা ইসরায়েলের: ইরান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, ইরানের ওষুধ উৎপাদনকারী কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরি ও গোপন করার যে অভিযোগ ইসরায়েল তুলেছে, তার উদ্দেশ্য ওয়াশিংটনকে বিভ্রান্ত করে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি করা।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণবিধ্বংসী অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ করছে। ইসরায়েলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, দেশটির প্রতিটি অভিযোগই যেন নিজেদের কর্মকাণ্ডের স্বীকারোক্তি।

আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েল পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলোতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ সেই দেশই অন্য রাষ্ট্রের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলছে।

তার দাবি, ইসরায়েলের কাছে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যের সাতটি রাষ্ট্রে সামরিক হামলা চালিয়েছে এবং তিনটি দেশের ভূখণ্ড দখল করে রেখেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে দুটি ব্যর্থ যুদ্ধে জড়ানোর অভিযোগও করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এখন তেহরানের বিরুদ্ধে এমন এক অভিযোগ তুলেছে, যার মাধ্যমে ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সন্দেহের মুখে ফেলা হচ্ছে। এর ফলে শুধু নতুন সামরিক সংঘাতের আশঙ্কাই তৈরি হচ্ছে না, সাধারণ ইরানি রোগীদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

আরাঘচি উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্য। একই সঙ্গে দেশটি অতীতে রাসায়নিক অস্ত্র হামলার শিকার হয়েছে।

ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আমলে পশ্চিম জার্মানির সরবরাহ করা রাসায়নিক অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সেই অভিজ্ঞতার পরও ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।

তার ভাষায়, ইসরায়েলের উদ্দেশ্য অত্যন্ত বিপজ্জনক। দেশটি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে নিজেদের পক্ষে আরেকটি যুদ্ধে নামাতে চায়। একই সঙ্গে ইরানের ওষুধ কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করার পরিস্থিতি তৈরি করে দেশটির রোগীদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে। তার দাবি, তেহরান এ ধরনের অস্ত্র উৎপাদনের চেষ্টা করলেও এখনো সেগুলো কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা অর্জন করতে পারেনি।

কাৎজ বলেন, ইরানকে এ ধরনের সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। তার বক্তব্যের পরই তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন করে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়।

তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ভিন্নমত দেখা গেছে। ইসরায়েলি রাজনীতিক আভিগডর লিবারম্যান বুধবার বলেন, ইরানের রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগ গুরুতর হলেও গোয়েন্দা ও সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে নিকট ভবিষ্যতে দেশটির ওপর একতরফা ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই।

তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ ইরানসংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে রাসায়নিক, জৈবিক ও অন্যান্য অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে।

গত ১৭ নভেম্বর সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থযুক্ত একটি ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে বলে মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন। তবে ওই অভিযোগের পক্ষে প্রকাশ্যে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগগুলোকে ইরাক যুদ্ধের আগে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে চালানো প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।

পরবর্তী সময়ে ইরানের কিছু বাঁধ ও পানি সরবরাহ প্রকল্পের সঙ্গে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার সম্ভাব্য সংযোগ নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তেহরান সেই অভিযোগ অস্বীকার করেছে। বেলজিয়ামেও একই ধরনের ঘটনার জন্য ইরানকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের নতুন রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে তেহরান। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা প্রয়োজন।

দুই দেশের বিপরীত অবস্থানের মধ্যে রাসায়নিক অস্ত্রের অভিযোগ নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র : ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ