সরকারি সফরে মিসরের রাজধানী কায়রোয় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-শেনাওয়ি এক বিবৃতিতে কাতারের আমিরের আগমন ও তাকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতারের সরকারি তথ্য অনুযায়ী, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এ সফরে গেছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে তার সঙ্গে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং দেশটির উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এ সফর কাতার ও মিসরের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি














মন্তব্যসমূহ