ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এমপি থেকে আবার শিক্ষক! হাসনাতের লাইভ ক্লাস ঘিরে আলোচনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজনীতির ব্যস্ততার মধ্যেও পুরোনো পেশা শিক্ষকতার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দীর্ঘদিন নিয়মিত পাঠদান থেকে দূরে থাকলেও আবারও শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ক্লাসে অংশ নেন হাসনাত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য ইংরেজি গ্রামারের বিশেষ রিভিশন ক্লাস পরিচালনা করেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ক্লাসটি শেয়ার করেন এই সংসদ সদস্য।

রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে থেকেই শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে স্কুল অব এক্সিলেন্সে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। পাঠদানের সহজবোধ্য পদ্ধতি ও নিজস্ব উপস্থাপনাশৈলীর কারণে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি পান।

পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়মিত একাডেমিক ক্লাস নেওয়ার সুযোগ কমে যায় তার। তবে শিক্ষকতার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেননি তিনি। সম্প্রতি একটি কোচিং প্রতিষ্ঠানের কুমিল্লা শাখায় তাকে ক্লাস নিতে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

এর আগেও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইনে পাঠদান করেছেন হাসনাত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ১ আগস্ট স্কুল অব এক্সিলেন্সের একটি অনলাইন ক্লাসে অংশ নিয়েছিলেন তিনি। সেদিনও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজি গ্রামারের বিশেষ রিভিশন ক্লাস নিয়েছিলেন।

শুধু কোচিংয়ে পাঠদান নয়, সংসদ সদস্য হওয়ার পর নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরতেও শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

গত ১০ মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে কুমিল্লা-৪ আসনের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। ‘সততা, ন্যায়বিচার এবং জনগণই পুঁজি’ স্লোগান সামনে রেখে আয়োজিত সেই সম্প্রচারে শিক্ষকতার আদলে বিভিন্ন তথ্য ব্যাখ্যা করেন।

এ সময় একটি ডিজিটাল বোর্ড ও স্লাইড প্রেজেন্টেশন ব্যবহার করে দেবিদ্বার উপজেলার চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ওয়ার্ডভিত্তিক ত্রাণসামগ্রী বিতরণের হিসাব উপস্থাপন করেন তিনি।

ওই লাইভে ঠিকাদারদের উদ্দেশেও বক্তব্য দেন হাসনাত। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কমিশনমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কাজের গতি বাড়ানো এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব শিক্ষকের মতো বোর্ডে লিখে ব্যাখ্যা করার এই পদ্ধতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ ক্লাস’ হিসেবে পরিচিতি পায়। তার সেই উপস্থাপনা নিয়ে অনলাইনেও আলোচনা তৈরি হয়।

এ ছাড়া দেবিদ্বারের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য নিয়মিত জনগণের কাছে তুলে ধরতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।

রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আবারও ইংরেজি গ্রামারের ক্লাস নেওয়ার মাধ্যমে নিজের পুরোনো পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি সামনে আনলেন এই সংসদ সদস্য।

ট্যাগ : এনসিপি হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এমপি থেকে আবার শিক্ষক! হাসনাতের লাইভ ক্লাস ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজনীতির ব্যস্ততার মধ্যেও পুরোনো পেশা শিক্ষকতার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দীর্ঘদিন নিয়মিত পাঠদান থেকে দূরে থাকলেও আবারও শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ক্লাসে অংশ নেন হাসনাত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য ইংরেজি গ্রামারের বিশেষ রিভিশন ক্লাস পরিচালনা করেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ক্লাসটি শেয়ার করেন এই সংসদ সদস্য।

রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে থেকেই শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে স্কুল অব এক্সিলেন্সে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। পাঠদানের সহজবোধ্য পদ্ধতি ও নিজস্ব উপস্থাপনাশৈলীর কারণে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি পান।

পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়মিত একাডেমিক ক্লাস নেওয়ার সুযোগ কমে যায় তার। তবে শিক্ষকতার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেননি তিনি। সম্প্রতি একটি কোচিং প্রতিষ্ঠানের কুমিল্লা শাখায় তাকে ক্লাস নিতে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

এর আগেও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইনে পাঠদান করেছেন হাসনাত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ১ আগস্ট স্কুল অব এক্সিলেন্সের একটি অনলাইন ক্লাসে অংশ নিয়েছিলেন তিনি। সেদিনও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজি গ্রামারের বিশেষ রিভিশন ক্লাস নিয়েছিলেন।

শুধু কোচিংয়ে পাঠদান নয়, সংসদ সদস্য হওয়ার পর নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরতেও শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

গত ১০ মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে কুমিল্লা-৪ আসনের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। ‘সততা, ন্যায়বিচার এবং জনগণই পুঁজি’ স্লোগান সামনে রেখে আয়োজিত সেই সম্প্রচারে শিক্ষকতার আদলে বিভিন্ন তথ্য ব্যাখ্যা করেন।

এ সময় একটি ডিজিটাল বোর্ড ও স্লাইড প্রেজেন্টেশন ব্যবহার করে দেবিদ্বার উপজেলার চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ওয়ার্ডভিত্তিক ত্রাণসামগ্রী বিতরণের হিসাব উপস্থাপন করেন তিনি।

ওই লাইভে ঠিকাদারদের উদ্দেশেও বক্তব্য দেন হাসনাত। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কমিশনমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কাজের গতি বাড়ানো এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব শিক্ষকের মতো বোর্ডে লিখে ব্যাখ্যা করার এই পদ্ধতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ ক্লাস’ হিসেবে পরিচিতি পায়। তার সেই উপস্থাপনা নিয়ে অনলাইনেও আলোচনা তৈরি হয়।

এ ছাড়া দেবিদ্বারের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য নিয়মিত জনগণের কাছে তুলে ধরতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।

রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আবারও ইংরেজি গ্রামারের ক্লাস নেওয়ার মাধ্যমে নিজের পুরোনো পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি সামনে আনলেন এই সংসদ সদস্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ