ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের ফুটবল অঙ্গনের প্রবীণ সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। দেশের ক্রীড়াঙ্গনে তিনি ‘হারুন ভাই’ নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশের ক্লাব ফুটবলের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করেন তিনি। আবাহনীর পরিচিত ও ঐতিহ্যবাহী লোগোটিও তাঁর নিজের হাতে নকশা করা।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় পর্যায়ের ফুটবল প্রশাসনেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। পাঁচবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশীদ।

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন তিনি।

ক্রীড়া সংগঠনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে জয়ী হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন হারুনুর রশীদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

ট্যাগ : বাফুফে হারুনুর রশীদ আবাহনী ক্রীড়া চক্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দেশের ফুটবল অঙ্গনের প্রবীণ সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। দেশের ক্রীড়াঙ্গনে তিনি ‘হারুন ভাই’ নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশের ক্লাব ফুটবলের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করেন তিনি। আবাহনীর পরিচিত ও ঐতিহ্যবাহী লোগোটিও তাঁর নিজের হাতে নকশা করা।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় পর্যায়ের ফুটবল প্রশাসনেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। পাঁচবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশীদ।

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন তিনি।

ক্রীড়া সংগঠনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে জয়ী হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন হারুনুর রশীদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ