ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আট গোলের রোমাঞ্চে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র ম্যানইউর

আট গোলের রোমাঞ্চে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র ম্যানইউর
ছবি: সংগৃহীত
ফলো করুন

দুইবার দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ে পরপর দুই গোল করে অ্যাস্টন ভিলার বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে মাইকেল ক্যারিকের দল। তবে ওল্ড ট্রাফোর্ডে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পরও প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চল থেকে বের হতে পারেনি রেড ডেভিলরা।

রোববার (৮ নভেম্বর) রাতে ৭৪ হাজার ১৪৯ দর্শকের সামনে শুরু থেকেই গোলের উৎসব দেখা যায়। ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল হজম করে বিপদে পড়ে স্বাগতিকরা।

প্রথম মিনিটে আলিসনের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। চতুর্থ মিনিটে নিকোলাস জ্যাকসন ব্যবধান দ্বিগুণ করেন। এমন শুরুর পর ঘুরে দাঁড়ানো কঠিন মনে হলেও দ্রুতই লড়াইয়ে ফেরে ইউনাইটেড।

১৪ মিনিটে বক্সের ভেতর ম্যাথিউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ১৬ মিনিটে স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর ৪৪ মিনিটে নুসায়ের মাজরাউইয়ের কাটব্যাক থেকে বল জালে পাঠিয়ে ২-২ সমতা ফেরান ইউরি টিলেমানস।

কিন্তু বিরতির পর আবারও রক্ষণভাগের ভুলে চাপে পড়ে ইউনাইটেড। ৪৮ মিনিটে দিয়োগো দালোর ফাউলে পেনাল্টি পায় ভিলা। সেখান থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন জন ম্যাকগিন।

এর পাঁচ মিনিট পর ইউনাইটেডের রক্ষণে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নেন লিওন গোরেটজকা। লেনি ইয়োরোর হেড ও গোলরক্ষক সেনে লামেন্সের দুর্বল বল সামলানোর পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৫৩ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন তিনি।

দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করে ইউনাইটেড। তখন মনে হচ্ছিল, আরও একটি হার অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।

তবে যোগ করা সময়েই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৯২ মিনিটে প্যাট্রিক ডোরগুর পাস থেকে গোল করেন জশুয়া জিরকজি। ব্যবধান কমে দাঁড়ায় ৪-৩।

এরপর ৯৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ডোরগু। শেষ মুহূর্তের সেই গোলে ৪-৪ সমতায় শেষ হয় আট গোলের রোমাঞ্চকর লড়াই।

নাটকীয়ভাবে এক পয়েন্ট পেলেও ইউনাইটেডের সংকট কাটেনি। গত আগস্টের পর থেকে প্রিমিয়ার লিগে জয়হীন দলটি ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম অবস্থানে রয়েছে।

ফলে আন্তর্জাতিক বিরতির আগে অবনমন অঞ্চলেই থাকতে হচ্ছে মাইকেল ক্যারিকের দলকে। শেষ মুহূর্তের লড়াকু মানসিকতা কিছুটা আশা দেখালেও বারবার রক্ষণভাগের ভুল ইউনাইটেডের জন্য বড় উদ্বেগ হয়েই থাকছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


আট গোলের রোমাঞ্চে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র ম্যানইউর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দুইবার দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ে পরপর দুই গোল করে অ্যাস্টন ভিলার বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে মাইকেল ক্যারিকের দল। তবে ওল্ড ট্রাফোর্ডে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পরও প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চল থেকে বের হতে পারেনি রেড ডেভিলরা।

রোববার (৮ নভেম্বর) রাতে ৭৪ হাজার ১৪৯ দর্শকের সামনে শুরু থেকেই গোলের উৎসব দেখা যায়। ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল হজম করে বিপদে পড়ে স্বাগতিকরা।

প্রথম মিনিটে আলিসনের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। চতুর্থ মিনিটে নিকোলাস জ্যাকসন ব্যবধান দ্বিগুণ করেন। এমন শুরুর পর ঘুরে দাঁড়ানো কঠিন মনে হলেও দ্রুতই লড়াইয়ে ফেরে ইউনাইটেড।

১৪ মিনিটে বক্সের ভেতর ম্যাথিউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ১৬ মিনিটে স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর ৪৪ মিনিটে নুসায়ের মাজরাউইয়ের কাটব্যাক থেকে বল জালে পাঠিয়ে ২-২ সমতা ফেরান ইউরি টিলেমানস।

কিন্তু বিরতির পর আবারও রক্ষণভাগের ভুলে চাপে পড়ে ইউনাইটেড। ৪৮ মিনিটে দিয়োগো দালোর ফাউলে পেনাল্টি পায় ভিলা। সেখান থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন জন ম্যাকগিন।

এর পাঁচ মিনিট পর ইউনাইটেডের রক্ষণে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নেন লিওন গোরেটজকা। লেনি ইয়োরোর হেড ও গোলরক্ষক সেনে লামেন্সের দুর্বল বল সামলানোর পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৫৩ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন তিনি।

দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করে ইউনাইটেড। তখন মনে হচ্ছিল, আরও একটি হার অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।

তবে যোগ করা সময়েই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৯২ মিনিটে প্যাট্রিক ডোরগুর পাস থেকে গোল করেন জশুয়া জিরকজি। ব্যবধান কমে দাঁড়ায় ৪-৩।

এরপর ৯৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ডোরগু। শেষ মুহূর্তের সেই গোলে ৪-৪ সমতায় শেষ হয় আট গোলের রোমাঞ্চকর লড়াই।

নাটকীয়ভাবে এক পয়েন্ট পেলেও ইউনাইটেডের সংকট কাটেনি। গত আগস্টের পর থেকে প্রিমিয়ার লিগে জয়হীন দলটি ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম অবস্থানে রয়েছে।

ফলে আন্তর্জাতিক বিরতির আগে অবনমন অঞ্চলেই থাকতে হচ্ছে মাইকেল ক্যারিকের দলকে। শেষ মুহূর্তের লড়াকু মানসিকতা কিছুটা আশা দেখালেও বারবার রক্ষণভাগের ভুল ইউনাইটেডের জন্য বড় উদ্বেগ হয়েই থাকছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ