ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে
ছবি: সংগৃহীত
ফলো করুন

দুর্দান্ত গোল করার ধারাবাহিকতায় ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন সাফল্য যোগ করলেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। পুরস্কার জয়ের পথে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকেও পেছনে ফেলেছেন তিনি।

অক্টোবরের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল লা লিগা। সেখানে এমবাপ্পে ও ইয়ামালের পাশাপাশি জায়গা পেয়েছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলকিপার মাতিয়াস দিতুরো। শেষ পর্যন্ত সবার মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হন এমবাপ্পে। লা লিগার মাসসেরার পুরস্কার জয়ের ক্ষেত্রে ইয়ামালের বিপক্ষে এটি তাঁর প্রথম সাফল্য।

অক্টোবরজুড়ে মাঠের পারফরম্যান্সই এমবাপ্পেকে এই স্বীকৃতি এনে দিয়েছে। মাসটিতে লা লিগায় তিনটি ম্যাচ খেলে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। সেভিয়ার বিপক্ষে এক ম্যাচেই করেছেন দুটি গোল। এরপর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়েও জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

অক্টোবরে পাওয়া চার গোলের সুবাদে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন তিনি। সব মিলিয়ে সরাসরি ১৩টি গোলে অবদান রয়েছে রিয়াল তারকার।

এদিকে ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়েও ইয়ামালের চেয়ে এগিয়ে ছিলেন এমবাপ্পে। তবে দুজনকেই পেছনে ফেলে পুরস্কারটি জিতেছিলেন হ্যারি কেইন। সেই প্রতিযোগিতায় এমবাপ্পের অবস্থান ছিল দ্বিতীয় এবং ইয়ামাল ছিলেন তৃতীয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দুর্দান্ত গোল করার ধারাবাহিকতায় ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন সাফল্য যোগ করলেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। পুরস্কার জয়ের পথে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকেও পেছনে ফেলেছেন তিনি।

অক্টোবরের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল লা লিগা। সেখানে এমবাপ্পে ও ইয়ামালের পাশাপাশি জায়গা পেয়েছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলকিপার মাতিয়াস দিতুরো। শেষ পর্যন্ত সবার মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হন এমবাপ্পে। লা লিগার মাসসেরার পুরস্কার জয়ের ক্ষেত্রে ইয়ামালের বিপক্ষে এটি তাঁর প্রথম সাফল্য।

অক্টোবরজুড়ে মাঠের পারফরম্যান্সই এমবাপ্পেকে এই স্বীকৃতি এনে দিয়েছে। মাসটিতে লা লিগায় তিনটি ম্যাচ খেলে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। সেভিয়ার বিপক্ষে এক ম্যাচেই করেছেন দুটি গোল। এরপর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়েও জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

অক্টোবরে পাওয়া চার গোলের সুবাদে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন তিনি। সব মিলিয়ে সরাসরি ১৩টি গোলে অবদান রয়েছে রিয়াল তারকার।

এদিকে ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়েও ইয়ামালের চেয়ে এগিয়ে ছিলেন এমবাপ্পে। তবে দুজনকেই পেছনে ফেলে পুরস্কারটি জিতেছিলেন হ্যারি কেইন। সেই প্রতিযোগিতায় এমবাপ্পের অবস্থান ছিল দ্বিতীয় এবং ইয়ামাল ছিলেন তৃতীয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ