ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফপ্রো বিশ্ব একাদশে মেসির রেকর্ড, বাদ বালন ডি’অরজয়ী কেইন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফুটবল বিশ্বে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ২০২৬ সালের ফিফপ্রো পুরুষদের বিশ্ব একাদশে রেকর্ড ১৮তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারের দলে সবচেয়ে বড় চমক বালন ডি’অরজয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের অনুপস্থিতি।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এই একাদশ নির্বাচনে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার ভোট দিয়েছেন। সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের মূল্যায়নে গঠিত এই দলে মেসির সঙ্গে আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্লিং হালান্দ, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল।

২০২৩ সালের পর প্রথমবার ফিফপ্রো বিশ্ব একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি। গত আগস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন।

২০০৭ সালে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছিলেন মেসি। এরপর দীর্ঘ সময় বিশ্বসেরা একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন তিনি। এবার নিজের রেকর্ড আরও বাড়িয়ে সংখ্যাটি ১৮-তে নিয়ে গেলেন।

অন্যদিকে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে উজ্জ্বল একটি মৌসুম কাটিয়েও বিশ্ব একাদশে জায়গা পাননি হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছায় ইংল্যান্ড।

গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা কেইন জিতেছেন বালন ডি’অরও। অথচ ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা হয়নি তাঁর। পুরস্কারটির ইতিহাসে প্রথমবার কোনো বছরের বালন ডি’অরজয়ী সেই বছরের ফিফপ্রো বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন।

ফিফপ্রোর ভোটের হিসাব অনুযায়ী, কেইন পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে হালান্দ ২৮ দশমিক ৪, মেসি ২৯ দশমিক ৫, ইয়ামাল ৩৭ দশমিক ৪ এবং এমবাপ্পে ৪৬ শতাংশ ভোট পেয়ে আক্রমণভাগে জায়গা নিশ্চিত করেছেন।

এবারের বিশ্ব একাদশে আরেকটি ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে দ্বিতীয়বারের মতো এই দলে নির্বাচিত হয়েছেন তিনি। ২০ বছর পূর্ণ হওয়ার আগে দুবার ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলারও ইয়ামাল।

বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে ইয়ামালের পাশাপাশি জায়গা পেয়েছেন রদ্রি, পাউ কুবারসি ও গোলরক্ষক ডেভিড রায়া। এ ছাড়া মিডফিল্ডে রয়েছেন জুড বেলিংহাম ও ভিতিনহা। রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস।

নারীদের বিশ্ব একাদশেও হয়েছে নতুন রেকর্ড। ইংল্যান্ড ও চেলসির ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে নবমবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন।

নারী ফুটবলারদের ভোটে গঠিত একাদশে ইংল্যান্ড ও স্পেনের আধিপত্য দেখা গেছে। এই দুই দেশের বাইরে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার স্ট্রাইকার বার্বরা বান্দা। তিনি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলেন।

স্পেনের দুই তারকা আইতানা বোনমাতি ও অ্যালেক্সিয়া পুতেয়াসও রয়েছেন নারী বিশ্ব একাদশে। দুজনই তিনবার করে নারী বালন ডি’অর জিতেছেন। গত অক্টোবরে তৃতীয়বার পুরস্কারটি জিতে নতুন মাইলফলক স্পর্শ করেন পুতেয়াস।

২০২৬ ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশ

  • গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)।

  • ডিফেন্ডার: পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

  • মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।

  • ফরোয়ার্ড: আর্লিং হালান্দ (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

২০২৬ ফিফপ্রো নারী বিশ্ব একাদশ

  • গোলরক্ষক: হান্নাহ হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।

  • ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লিওন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেস, স্পেন), আইরিন পারদেস (বার্সেলোনা, স্পেন)।

  • মিডফিল্ডার: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেস, স্পেন), এলা টুনে (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।

  • ফরোয়ার্ড: বার্বরা বান্দা (অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), আলেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।

সূত্র : ফিফপ্রো, রয়টার্স।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রো বিশ্ব একাদশে মেসির রেকর্ড, বাদ বালন ডি’অরজয়ী কেইন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ফুটবল বিশ্বে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ২০২৬ সালের ফিফপ্রো পুরুষদের বিশ্ব একাদশে রেকর্ড ১৮তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারের দলে সবচেয়ে বড় চমক বালন ডি’অরজয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের অনুপস্থিতি।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এই একাদশ নির্বাচনে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার ভোট দিয়েছেন। সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের মূল্যায়নে গঠিত এই দলে মেসির সঙ্গে আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্লিং হালান্দ, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল।

২০২৩ সালের পর প্রথমবার ফিফপ্রো বিশ্ব একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি। গত আগস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন।

২০০৭ সালে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছিলেন মেসি। এরপর দীর্ঘ সময় বিশ্বসেরা একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন তিনি। এবার নিজের রেকর্ড আরও বাড়িয়ে সংখ্যাটি ১৮-তে নিয়ে গেলেন।

অন্যদিকে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে উজ্জ্বল একটি মৌসুম কাটিয়েও বিশ্ব একাদশে জায়গা পাননি হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছায় ইংল্যান্ড।

গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা কেইন জিতেছেন বালন ডি’অরও। অথচ ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা হয়নি তাঁর। পুরস্কারটির ইতিহাসে প্রথমবার কোনো বছরের বালন ডি’অরজয়ী সেই বছরের ফিফপ্রো বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন।

ফিফপ্রোর ভোটের হিসাব অনুযায়ী, কেইন পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে হালান্দ ২৮ দশমিক ৪, মেসি ২৯ দশমিক ৫, ইয়ামাল ৩৭ দশমিক ৪ এবং এমবাপ্পে ৪৬ শতাংশ ভোট পেয়ে আক্রমণভাগে জায়গা নিশ্চিত করেছেন।

এবারের বিশ্ব একাদশে আরেকটি ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে দ্বিতীয়বারের মতো এই দলে নির্বাচিত হয়েছেন তিনি। ২০ বছর পূর্ণ হওয়ার আগে দুবার ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলারও ইয়ামাল।

বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে ইয়ামালের পাশাপাশি জায়গা পেয়েছেন রদ্রি, পাউ কুবারসি ও গোলরক্ষক ডেভিড রায়া। এ ছাড়া মিডফিল্ডে রয়েছেন জুড বেলিংহাম ও ভিতিনহা। রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস।

নারীদের বিশ্ব একাদশেও হয়েছে নতুন রেকর্ড। ইংল্যান্ড ও চেলসির ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে নবমবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন।

নারী ফুটবলারদের ভোটে গঠিত একাদশে ইংল্যান্ড ও স্পেনের আধিপত্য দেখা গেছে। এই দুই দেশের বাইরে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার স্ট্রাইকার বার্বরা বান্দা। তিনি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলেন।

স্পেনের দুই তারকা আইতানা বোনমাতি ও অ্যালেক্সিয়া পুতেয়াসও রয়েছেন নারী বিশ্ব একাদশে। দুজনই তিনবার করে নারী বালন ডি’অর জিতেছেন। গত অক্টোবরে তৃতীয়বার পুরস্কারটি জিতে নতুন মাইলফলক স্পর্শ করেন পুতেয়াস।

২০২৬ ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশ

  • গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)।

  • ডিফেন্ডার: পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

  • মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।

  • ফরোয়ার্ড: আর্লিং হালান্দ (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

২০২৬ ফিফপ্রো নারী বিশ্ব একাদশ

  • গোলরক্ষক: হান্নাহ হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।

  • ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লিওন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেস, স্পেন), আইরিন পারদেস (বার্সেলোনা, স্পেন)।

  • মিডফিল্ডার: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেস, স্পেন), এলা টুনে (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।

  • ফরোয়ার্ড: বার্বরা বান্দা (অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), আলেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।

সূত্র : ফিফপ্রো, রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ