ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
ছবি : সংগৃহীত
ফলো করুন

আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছে। তবে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারীরা জয় পাওয়ায় দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) টেস্টের পঞ্চম ও শেষ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সম্মতিতে ম্যাচটিকে অমীমাংসিত ঘোষণা করা হয়।

এর আগে পঞ্চম দিনের সকালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে, যার ফলে জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। জবাব দিতে নেমে শুরুটা ইতিবাচক করলেও দলীয় ৩৩ রানে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে তানজিদ হাসান তামিম (২১) বিদায় নেন। এরপর দলীয় ৪০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৪) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। প্রথম সেশন শেষে ২ উইকেটে ৪৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটার তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান। ব্যক্তিগত ৮২ রানে ওয়ারিকানের বলে হৃদয় আউট হলে ভাঙে এই জুটি। এর কিছুক্ষণ পর শামার জোসেফের বলে ব্যক্তিগত ৪৯ রানে মুশফিক বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর লিটন দাস (৭*) ও মেহেদী হাসান মিরাজ (১*) ক্রিজে থেকে দিনের বাকি সময়টা পার করার চেষ্টা করছিলেন, তবে আলোকস্বল্পতার কারণে খেলা আর গড়ায়নি।

দিনের শুরুতে ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ ব্যক্তিগত ১৪২ রানে নাঈম হাসানের বলে আউট হন। শেষ দিকে জাস্টিন গ্রিভস (৯) ও শামার জোসেফ (১) দ্রুত ফিরলেও জোশুয়া বিশপের ঝোড়ো ২০ রান এবং আমির জাঙ্গুর অপরাজিত ৩৯ রানে ভর করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে তাওহিদ হৃদয়ের রেকর্ড ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রান তুলেছিল বাংলাদেশ।

ট্যাগ : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছে। তবে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারীরা জয় পাওয়ায় দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) টেস্টের পঞ্চম ও শেষ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সম্মতিতে ম্যাচটিকে অমীমাংসিত ঘোষণা করা হয়।

এর আগে পঞ্চম দিনের সকালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে, যার ফলে জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। জবাব দিতে নেমে শুরুটা ইতিবাচক করলেও দলীয় ৩৩ রানে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে তানজিদ হাসান তামিম (২১) বিদায় নেন। এরপর দলীয় ৪০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৪) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। প্রথম সেশন শেষে ২ উইকেটে ৪৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটার তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান। ব্যক্তিগত ৮২ রানে ওয়ারিকানের বলে হৃদয় আউট হলে ভাঙে এই জুটি। এর কিছুক্ষণ পর শামার জোসেফের বলে ব্যক্তিগত ৪৯ রানে মুশফিক বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর লিটন দাস (৭*) ও মেহেদী হাসান মিরাজ (১*) ক্রিজে থেকে দিনের বাকি সময়টা পার করার চেষ্টা করছিলেন, তবে আলোকস্বল্পতার কারণে খেলা আর গড়ায়নি।

দিনের শুরুতে ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ ব্যক্তিগত ১৪২ রানে নাঈম হাসানের বলে আউট হন। শেষ দিকে জাস্টিন গ্রিভস (৯) ও শামার জোসেফ (১) দ্রুত ফিরলেও জোশুয়া বিশপের ঝোড়ো ২০ রান এবং আমির জাঙ্গুর অপরাজিত ৩৯ রানে ভর করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে তাওহিদ হৃদয়ের রেকর্ড ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রান তুলেছিল বাংলাদেশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ