ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লিভারপুলেই থাকতে চান অ্যালিসন, চুক্তি নবায়নের অপেক্ষায়

লিভারপুলেই থাকতে চান অ্যালিসন, চুক্তি নবায়নের অপেক্ষায়
ছবি: সংগৃহীত
ফলো করুন

লিভারপুলের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। চলতি মৌসুম শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও অ্যানফিল্ডে নিজের অধ্যায় চালিয়ে যেতে চান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। নতুন চুক্তির বিষয়ে তার এজেন্ট ইতিমধ্যে ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।

রোববার (৮ নভেম্বর) প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অ্যালিসন। তিনি জানান, লিভারপুলে থাকা তার ব্যক্তিগত পছন্দ। তবে বিষয়টি কয়েকটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি। যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’

শুধু ক্লাবে থাকার ইচ্ছাই নয়, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও শিরোপা জয়ের আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’

২০১৮ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন অ্যালিসন। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৩৪৭টি ম্যাচ খেলে সাতটি বড় শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান।

গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও লিভারপুল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি অ্যালিসন। বরং নতুন চুক্তির বিষয়ে তার এজেন্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে গোলপোস্টের নিচে অ্যালিসনের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রয়েছেন জর্জি মামারদাশভিলি। আগামী বছর বেলজিয়ামের ক্লাব জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অ্যালিসন। মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।’

দলের সামর্থ্যের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’

ট্যাগ : লিভারপুল অ্যালিসন বেকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


লিভারপুলেই থাকতে চান অ্যালিসন, চুক্তি নবায়নের অপেক্ষায়

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

লিভারপুলের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। চলতি মৌসুম শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও অ্যানফিল্ডে নিজের অধ্যায় চালিয়ে যেতে চান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। নতুন চুক্তির বিষয়ে তার এজেন্ট ইতিমধ্যে ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।

রোববার (৮ নভেম্বর) প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অ্যালিসন। তিনি জানান, লিভারপুলে থাকা তার ব্যক্তিগত পছন্দ। তবে বিষয়টি কয়েকটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি। যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’

শুধু ক্লাবে থাকার ইচ্ছাই নয়, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও শিরোপা জয়ের আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’

২০১৮ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন অ্যালিসন। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৩৪৭টি ম্যাচ খেলে সাতটি বড় শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান।

গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও লিভারপুল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি অ্যালিসন। বরং নতুন চুক্তির বিষয়ে তার এজেন্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে গোলপোস্টের নিচে অ্যালিসনের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রয়েছেন জর্জি মামারদাশভিলি। আগামী বছর বেলজিয়ামের ক্লাব জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অ্যালিসন। মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।’

দলের সামর্থ্যের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ