নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, ধর্মঘট মাঠে না থাকলেও গণমাধ্যমে এর উপস্থিতি রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?”
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন তিনি। পোস্টে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।
এদিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেলসংলগ্ন ফাঁকা জায়গায় জড়ো হয়ে অবস্থান নেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা।
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটের বিরোধিতা করতেই তাঁরা সেখানে অবস্থান নেন।














মন্তব্যসমূহ