ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে ইরান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে ইরান
ফাইল ছবি
ফলো করুন

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তেহরানের দেওয়া প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের পাঠানো জবাব পর্যালোচনা করছে ইরান। এই প্রক্রিয়া শেষ হলে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান জানাবে দেশটি।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে চলমান বার্তা বিনিময়ের বিষয়বস্তু কিংবা পরবর্তী আলোচনার সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্র চায়, নতুন কোনো আলোচনা শুরু হলে প্রথম থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখা হোক। অন্যদিকে ইরানের অবস্থান হলো, শুরুতে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সেখানে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেতে হবে।

এর আগে গত রোববার ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহরান সাতটি শর্ত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জবাবে এসব শর্ত যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নেয়।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সমঝোতা ভেঙে যায় এবং বিরতি দিয়ে আবারও হামলার ঘটনা ঘটে।

এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হরমুজ প্রণালি নিয়ে নতুন একটি প্রস্তাব দেয় ইরান। প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথাও পরে নিশ্চিত করে তেহরান। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।

যুদ্ধ শুরু হওয়ার পর প্রণালিটি দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই দেশের অবস্থান কতটা কাছাকাছি আসে, তা এখনো অনিশ্চিত। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জবাব পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে ইরান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তেহরানের দেওয়া প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের পাঠানো জবাব পর্যালোচনা করছে ইরান। এই প্রক্রিয়া শেষ হলে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান জানাবে দেশটি।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে চলমান বার্তা বিনিময়ের বিষয়বস্তু কিংবা পরবর্তী আলোচনার সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্র চায়, নতুন কোনো আলোচনা শুরু হলে প্রথম থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখা হোক। অন্যদিকে ইরানের অবস্থান হলো, শুরুতে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সেখানে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেতে হবে।

এর আগে গত রোববার ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহরান সাতটি শর্ত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জবাবে এসব শর্ত যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নেয়।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সমঝোতা ভেঙে যায় এবং বিরতি দিয়ে আবারও হামলার ঘটনা ঘটে।

এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হরমুজ প্রণালি নিয়ে নতুন একটি প্রস্তাব দেয় ইরান। প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথাও পরে নিশ্চিত করে তেহরান। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।

যুদ্ধ শুরু হওয়ার পর প্রণালিটি দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই দেশের অবস্থান কতটা কাছাকাছি আসে, তা এখনো অনিশ্চিত। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জবাব পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ