ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সৌদি-হুতি সংলাপে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

ছবি : সংগৃহিত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংলাপ শুরুর উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় সামরিক সংঘাতের পরিবর্তে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার বিষয়গুলো উঠে আসে।

সম্প্রতি সৌদি বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগচি সতর্ক করেন, রাজনৈতিক আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রয়োগের ওপর নির্ভরশীলতা মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট আরও জটিল করে তুলতে পারে।

তাঁর মতে, অঞ্চলটির চলমান বিরোধগুলোর স্থায়ী সমাধান সামরিক অভিযানের মাধ্যমে সম্ভব নয়। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আলোচনা শুরু এবং রাজনৈতিক সমঝোতার পথ তৈরিতে তেহরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্বিবেচনার কথা জানান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

যদিও এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না। পরবর্তী বক্তব্যে তাঁর আগের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরান ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তাগত মতপার্থক্যের মধ্য দিয়ে এগিয়েছে। সাত বছর কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদ ও তেহরানের সম্পর্ক আবারও অবনতির দিকে যায়।

ওই সংঘাতের পর ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের তেলক্ষেত্রও ছিল।

গত মার্চে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানকে সতর্ক করে জানিয়েছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অনির্দিষ্টকাল মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

এমন পরিস্থিতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির সাম্প্রতিক ফোনালাপ এবং ইয়েমেন সংকটে সংলাপের প্রস্তাব আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার নতুন উদ্যোগ হিসেবে সামনে এসেছে।

সূত্র : আলজাজিরা

ট্যাগ : ইরান সৌদি আরব আব্বাস আরাগচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সৌদি-হুতি সংলাপে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংলাপ শুরুর উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় সামরিক সংঘাতের পরিবর্তে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার বিষয়গুলো উঠে আসে।

সম্প্রতি সৌদি বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগচি সতর্ক করেন, রাজনৈতিক আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রয়োগের ওপর নির্ভরশীলতা মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট আরও জটিল করে তুলতে পারে।

তাঁর মতে, অঞ্চলটির চলমান বিরোধগুলোর স্থায়ী সমাধান সামরিক অভিযানের মাধ্যমে সম্ভব নয়। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আলোচনা শুরু এবং রাজনৈতিক সমঝোতার পথ তৈরিতে তেহরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্বিবেচনার কথা জানান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

যদিও এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না। পরবর্তী বক্তব্যে তাঁর আগের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরান ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তাগত মতপার্থক্যের মধ্য দিয়ে এগিয়েছে। সাত বছর কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদ ও তেহরানের সম্পর্ক আবারও অবনতির দিকে যায়।

ওই সংঘাতের পর ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের তেলক্ষেত্রও ছিল।

গত মার্চে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানকে সতর্ক করে জানিয়েছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অনির্দিষ্টকাল মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

এমন পরিস্থিতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির সাম্প্রতিক ফোনালাপ এবং ইয়েমেন সংকটে সংলাপের প্রস্তাব আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার নতুন উদ্যোগ হিসেবে সামনে এসেছে।

সূত্র : আলজাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ