ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
ছবি : সংগৃহিত
ফলো করুন

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না, জেনিফার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’তে অনুষ্ঠিত হয় জেনিফার ও জিয়োফ্রির বিয়ে। সম্প্রতি অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টোবির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রকাশিত ছবিতে নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও টোবি ম্যাগুয়ারকে উপস্থিত থাকতে দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর কয়েক সপ্তাহ পরই জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে নতুন দাম্পত্যজীবন শুরু করেন জেনিফার।

জিয়োফ্রি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

হাওয়াইয়ের এই বিয়ের অনুষ্ঠানে হলিউড ও ব্যবসাজগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের দাম্পত্যজীবন শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। পরবর্তী সময়ে ২০২০ সালে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার।

সাবেক এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। এবার জেনিফারের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন টোবি।

অন্যদিকে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন তাঁরা।

এরপর ২০২৪ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগ্‌দানের ঘোষণা দেন জেনিফার।

চলতি বছরের ২১ জুন পিতৃদিবস উপলক্ষে দেওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের জন্মের খবরও জানিয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের সম্পর্ক ও বাগ্‌দানের পর এবার হাওয়াইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জেনিফার মেয়ার ও জিয়োফ্রি ওগুনলেসি। তবে অনুষ্ঠানে প্রাক্তন স্বামী টোবি ম্যাগুয়ারের বিশেষ ভূমিকার বিষয়টিই বিনোদনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ট্যাগ : হলিউড টোবি ম্যাগুয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না, জেনিফার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’তে অনুষ্ঠিত হয় জেনিফার ও জিয়োফ্রির বিয়ে। সম্প্রতি অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টোবির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রকাশিত ছবিতে নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও টোবি ম্যাগুয়ারকে উপস্থিত থাকতে দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর কয়েক সপ্তাহ পরই জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে নতুন দাম্পত্যজীবন শুরু করেন জেনিফার।

জিয়োফ্রি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

হাওয়াইয়ের এই বিয়ের অনুষ্ঠানে হলিউড ও ব্যবসাজগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের দাম্পত্যজীবন শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। পরবর্তী সময়ে ২০২০ সালে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার।

সাবেক এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। এবার জেনিফারের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন টোবি।

অন্যদিকে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন তাঁরা।

এরপর ২০২৪ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগ্‌দানের ঘোষণা দেন জেনিফার।

চলতি বছরের ২১ জুন পিতৃদিবস উপলক্ষে দেওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের জন্মের খবরও জানিয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের সম্পর্ক ও বাগ্‌দানের পর এবার হাওয়াইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জেনিফার মেয়ার ও জিয়োফ্রি ওগুনলেসি। তবে অনুষ্ঠানে প্রাক্তন স্বামী টোবি ম্যাগুয়ারের বিশেষ ভূমিকার বিষয়টিই বিনোদনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ