ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না, জেনিফার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন।গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’তে অনুষ্ঠিত হয় জেনিফার ও জিয়োফ্রির বিয়ে। সম্প্রতি অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টোবির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।প্রকাশিত ছবিতে নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও টোবি ম্যাগুয়ারকে উপস্থিত থাকতে দেখা গেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর কয়েক সপ্তাহ পরই জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে নতুন দাম্পত্যজীবন শুরু করেন জেনিফার।জিয়োফ্রি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।হাওয়াইয়ের এই বিয়ের অনুষ্ঠানে হলিউড ও ব্যবসাজগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি।এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের দাম্পত্যজীবন শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। পরবর্তী সময়ে ২০২০ সালে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার।সাবেক এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। এবার জেনিফারের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন টোবি।অন্যদিকে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন তাঁরা।এরপর ২০২৪ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগ্‌দানের ঘোষণা দেন জেনিফার।চলতি বছরের ২১ জুন পিতৃদিবস উপলক্ষে দেওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের জন্মের খবরও জানিয়েছিলেন তিনি।দীর্ঘদিনের সম্পর্ক ও বাগ্‌দানের পর এবার হাওয়াইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জেনিফার মেয়ার ও জিয়োফ্রি ওগুনলেসি। তবে অনুষ্ঠানে প্রাক্তন স্বামী টোবি ম্যাগুয়ারের বিশেষ ভূমিকার বিষয়টিই বিনোদনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা