ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সৌদির বিমানবন্দর নিয়ে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা

সৌদির বিমানবন্দর নিয়ে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার পর এ সতর্কতা জারি করা হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর ‘ট্রাভেলগভ’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়।

মার্কিন মিশনের নিরাপত্তা সতর্কবার্তায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়। 

যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় সৌদি আরবকে ‘লেভেল ৩: রিকনসিডার ট্রাভেল’ বা ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার তালিকায় রাখা হয়েছে। দেশটিতে ইরান ও ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কথাও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

এ ছাড়া সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে আকস্মিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাই সৌদি আরবগামী বা সৌদি আরব থেকে যাত্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি জেনে নিতে বলা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার মধ্যে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। পরদিন একই বিমানবন্দরে ফের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। 

হুথিদের হামলার কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনা জোরদার করছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : সৌদি আরব রিয়াদ বিমানবন্দর হামলা হুথি হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


সৌদির বিমানবন্দর নিয়ে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার পর এ সতর্কতা জারি করা হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর ‘ট্রাভেলগভ’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়।

মার্কিন মিশনের নিরাপত্তা সতর্কবার্তায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়। 

যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় সৌদি আরবকে ‘লেভেল ৩: রিকনসিডার ট্রাভেল’ বা ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার তালিকায় রাখা হয়েছে। দেশটিতে ইরান ও ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কথাও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

এ ছাড়া সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে আকস্মিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাই সৌদি আরবগামী বা সৌদি আরব থেকে যাত্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি জেনে নিতে বলা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার মধ্যে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। পরদিন একই বিমানবন্দরে ফের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। 

হুথিদের হামলার কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনা জোরদার করছে।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ