ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সড়ক পরিবহণে চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্র বন্ধের আহ্বান রিজভীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, চাঁদাবাজি ও কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ বন্ধ করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতারা তার সঙ্গে ছিলেন।

রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতকে ঘিরে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নতুন নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, পরিবহণ খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে শ্রমিক ফেডারেশনকে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবার মান বাড়াতেও নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবহণ খাতের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তার বক্তব্য অনুযায়ী, নতুন নতুন পরিকল্পনা ও ধারণার মাধ্যমে খাতটিকে পুনর্গঠন করা হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহণকে পুরোপুরি আইনসঙ্গত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য রয়েছে।

রিজভী আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

এর আগে জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন। পরে রুহুল কবির রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী সড়ক পরিবহণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সড়ক পরিবহণে চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্র বন্ধের আহ্বান রিজভীর

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, চাঁদাবাজি ও কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ বন্ধ করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতারা তার সঙ্গে ছিলেন।

রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতকে ঘিরে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নতুন নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, পরিবহণ খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে শ্রমিক ফেডারেশনকে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবার মান বাড়াতেও নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবহণ খাতের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তার বক্তব্য অনুযায়ী, নতুন নতুন পরিকল্পনা ও ধারণার মাধ্যমে খাতটিকে পুনর্গঠন করা হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহণকে পুরোপুরি আইনসঙ্গত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য রয়েছে।

রিজভী আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

এর আগে জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন। পরে রুহুল কবির রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ