ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিটি হস্তান্তর ঘিরে আন্দোলন, বন্দরের কার্যক্রম সচল রাখতে জরুরি নির্দেশনা

ফাইল ছবি
ফলো করুন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের কাছে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর আগে বুধবার (৭ অক্টোবর) চবকের পরিচালক মো. নাসির উদ্দীনের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রাখতে হবে। কেউ অপারেশনাল কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দীন বলেন, “বন্দরের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন ব্যাহত করার কোনো চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বন্দর ভবনের সামনে সমাবেশ করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সমাবেশ শেষে তারা মশাল মিছিলও করেন। আন্দোলনকারীরা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন।

বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাতিল বা পুনর্বিবেচনা না হলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এমন কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে বন্দর কর্তৃপক্ষ।

ট্যাগ : চট্টগ্রাম বন্দর এনসিটি ডিপি ওয়ার্ল্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এনসিটি হস্তান্তর ঘিরে আন্দোলন, বন্দরের কার্যক্রম সচল রাখতে জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের কাছে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর আগে বুধবার (৭ অক্টোবর) চবকের পরিচালক মো. নাসির উদ্দীনের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রাখতে হবে। কেউ অপারেশনাল কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দীন বলেন, “বন্দরের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন ব্যাহত করার কোনো চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বন্দর ভবনের সামনে সমাবেশ করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সমাবেশ শেষে তারা মশাল মিছিলও করেন। আন্দোলনকারীরা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন।

বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাতিল বা পুনর্বিবেচনা না হলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এমন কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে বন্দর কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ