বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরারকে শেরেবাংলা হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। ওই স্ট্যাটাসে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে তিনি মত প্রকাশ করেছিলেন।
এরপর রাতভর নির্যাতনের শিকার হন আবরার। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আবরারকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
আজকের সাক্ষাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ হবে।
মন্তব্যসমূহ