ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সে এক টিকিটে আরেকটি ফ্রি

ছবি: সংগৃহীত
ফলো করুন

২২ বছর পূর্তি উপলক্ষে সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে একই সঙ্গে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।

তবে এই সুবিধা কেবল এক দিনের জন্য প্রযোজ্য। এছাড়া অফারটি পেতে হলে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে।

শুধু টিকিটের অফারেই সীমাবদ্ধ থাকছে না প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পাতায় সিনেমা দেখতে যাওয়ার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করেও বিনামূল্যের সিনেমা ভাউচার জেতার সুযোগ রয়েছে দর্শকদের জন্য।

২০০৪ সালের ৮ অক্টোবর দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। আধুনিক প্রেক্ষাগৃহ, উন্নত শব্দব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং আন্তর্জাতিক মানের সিনেমা প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় পরিবর্তন আনে।

স্টার সিনেপ্লেক্সের যাত্রার সঙ্গে পরিবার নিয়ে সিনেমা দেখার সংস্কৃতিও আবার জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি দেশীয় সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে হলিউডের সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য।

২২ বছর পূর্তিতে দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের পথচলার সবচেয়ে বড় শক্তি।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা রয়েছে। এর পাশাপাশি বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়াও চলছে।

দুই দশকের বেশি সময়ের এই পথচলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

ট্যাগ : স্টার সিনেপ্লেক্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সে এক টিকিটে আরেকটি ফ্রি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

২২ বছর পূর্তি উপলক্ষে সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে একই সঙ্গে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।

তবে এই সুবিধা কেবল এক দিনের জন্য প্রযোজ্য। এছাড়া অফারটি পেতে হলে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে।

শুধু টিকিটের অফারেই সীমাবদ্ধ থাকছে না প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পাতায় সিনেমা দেখতে যাওয়ার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করেও বিনামূল্যের সিনেমা ভাউচার জেতার সুযোগ রয়েছে দর্শকদের জন্য।

২০০৪ সালের ৮ অক্টোবর দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। আধুনিক প্রেক্ষাগৃহ, উন্নত শব্দব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং আন্তর্জাতিক মানের সিনেমা প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় পরিবর্তন আনে।

স্টার সিনেপ্লেক্সের যাত্রার সঙ্গে পরিবার নিয়ে সিনেমা দেখার সংস্কৃতিও আবার জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি দেশীয় সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে হলিউডের সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য।

২২ বছর পূর্তিতে দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের পথচলার সবচেয়ে বড় শক্তি।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা রয়েছে। এর পাশাপাশি বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়াও চলছে।

দুই দশকের বেশি সময়ের এই পথচলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ