ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তায়েজে সৌদি মালিকানাধীন সশস্ত্র ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের তায়েজ প্রদেশে সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে তারা।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানান ইয়াহিয়া সারি।

তার ভাষ্য অনুযায়ী, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের একটি গুদামে আগুন ধরে যায় বলে তিনি দাবি করেন।

ইয়াহিয়া সারি আরও জানান, বাব এল-মানদেবের দক্ষিণাঞ্চল এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে এসব হতাহত ও ক্ষয়ক্ষতির দাবি সম্পর্কে প্রতিবেদনে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র : আল জাজিরা।

ট্যাগ : সৌদি আরব ইয়েমেন হুথি বাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তায়েজে সৌদি মালিকানাধীন সশস্ত্র ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের তায়েজ প্রদেশে সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে তারা।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানান ইয়াহিয়া সারি।

তার ভাষ্য অনুযায়ী, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের একটি গুদামে আগুন ধরে যায় বলে তিনি দাবি করেন।

ইয়াহিয়া সারি আরও জানান, বাব এল-মানদেবের দক্ষিণাঞ্চল এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে এসব হতাহত ও ক্ষয়ক্ষতির দাবি সম্পর্কে প্রতিবেদনে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র : আল জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ