ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে ফের বড় সামরিক অভিযানের প্রস্তুতি, সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি চূড়ান্ত করতে ইউএস সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ওয়ার)। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, কয়েক দিন আগেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সম্ভাব্য অভিযানের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বড় ধরনের সামরিক অভিযান ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে। ওই সময়ের এক সপ্তাহ আগে ইসরায়েলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রগুলোর মতে, অভিযান শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালানো হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির জ্বালানি খাত, অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা রয়েছে।

এ ধরনের বড় সামরিক অভিযান হলে এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও অংশ নিতে পারে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে। তবে হামলার সময়, পরিসর বা অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

অ্যাক্সিওসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস সেন্ট্রাল কমান্ডকে দেওয়া নির্দেশনার উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি সম্পন্ন করা। তবে এই নির্দেশনা কোনো নির্দিষ্ট হামলার তারিখ নির্ধারণ করে দেয়নি।

সূত্র : অ্যাক্সিওস

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইরানে ফের বড় সামরিক অভিযানের প্রস্তুতি, সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি চূড়ান্ত করতে ইউএস সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ওয়ার)। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, কয়েক দিন আগেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সম্ভাব্য অভিযানের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বড় ধরনের সামরিক অভিযান ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে। ওই সময়ের এক সপ্তাহ আগে ইসরায়েলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রগুলোর মতে, অভিযান শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালানো হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির জ্বালানি খাত, অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা রয়েছে।

এ ধরনের বড় সামরিক অভিযান হলে এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও অংশ নিতে পারে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে। তবে হামলার সময়, পরিসর বা অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

অ্যাক্সিওসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস সেন্ট্রাল কমান্ডকে দেওয়া নির্দেশনার উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি সম্পন্ন করা। তবে এই নির্দেশনা কোনো নির্দিষ্ট হামলার তারিখ নির্ধারণ করে দেয়নি।

সূত্র : অ্যাক্সিওস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ