ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভোররাতে পূর্ব জাপানে তিন ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি প্রিফেকচার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে এই দুই ভূমিকম্প আঘাত হানে। তবে কোনোটি থেকেই সুনামির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।

বার্তা সংস্থা কিয়োডো নিউজের প্রতিবেদনে জেএমএর তথ্যের বরাত দিয়ে জানানো হয়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল গভীরে।

জাপানের সাত স্তরবিশিষ্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে প্রথম ভূমিকম্পের মাত্রা ৪ রেকর্ড করা হয়। এর কম্পন পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে। জেএমএর হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় ভূমিকম্পে স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে ৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির কারণেই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে জাপানের অবস্থানের কারণে দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পূর্ব জাপানে একাধিক ভূকম্পন হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরও আগে গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

সূত্র : কিয়োডো নিউজ।

ট্যাগ : জাপান ভূমিকম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভোররাতে পূর্ব জাপানে তিন ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি প্রিফেকচার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে এই দুই ভূমিকম্প আঘাত হানে। তবে কোনোটি থেকেই সুনামির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।

বার্তা সংস্থা কিয়োডো নিউজের প্রতিবেদনে জেএমএর তথ্যের বরাত দিয়ে জানানো হয়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল গভীরে।

জাপানের সাত স্তরবিশিষ্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে প্রথম ভূমিকম্পের মাত্রা ৪ রেকর্ড করা হয়। এর কম্পন পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে। জেএমএর হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় ভূমিকম্পে স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে ৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির কারণেই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে জাপানের অবস্থানের কারণে দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পূর্ব জাপানে একাধিক ভূকম্পন হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরও আগে গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

সূত্র : কিয়োডো নিউজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ