ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তিতে রোনালদোর আবেগঘন শুভেচ্ছা

ফাইল ছবি
ফলো করুন

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের গৌরবময় সমাপ্তির পর এবার শ্রদ্ধা জানালেন তার দীর্ঘদিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন তারকার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করেছেন পর্তুগিজ এই তারকা।

মেসির পোস্টে রোনালদো লেখেন, “লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা। (তোমার জন্য) আলিঙ্গন।”

মেসির বিদায় আসে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে দুর্দান্ত এক পারফরম্যান্সের মধ্য দিয়ে। গত মঙ্গলবার ইন্টার মায়ামির এই তারকা এক গোল ও দুই অ্যাসিস্ট করেন। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

এর মধ্য দিয়ে গত চার টুর্নামেন্টের মধ্যে তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি সিলভার বল জিতে গৌরবোজ্জ্বলভাবে জাতীয় দলের অধ্যায় শেষ করেন মেসি। এস্তাদিও মনুমেন্তালের ৮৫ হাজার দর্শকের সামনে তার পারফরম্যান্সে আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি ঘটে।

মেসিকে ঘিরে বিদায়ের আবেগ আরও বাড়িয়েছে ফুটবল বিশ্বের তারকাদের শুভেচ্ছা ও শ্রদ্ধা। রোনালদিনিয়ে, নেইমার, লুইস সুয়ারেসসহ বর্তমান ও সাবেক অসংখ্য তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর বার্তাও বিশেষভাবে আলোচনায় এসেছে।

মেসির সঙ্গে রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা গত দুই দশকের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। বিশেষ করে ক্লাব ফুটবলে দুজনের লড়াই ও অসাধারণ পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে দীর্ঘ এক প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস। সময়ের সঙ্গে রেকর্ড ও অর্জনের দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। জাতীয় দলের হয়ে অর্জনের ক্ষেত্রেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা।

কিছুদিন আগে মেসির বাবার মৃত্যুর পরও রোনালদো আন্তরিক বার্তা দিয়েছিলেন। এবার মেসির আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তিতেও শ্রদ্ধা জানালেন তিনি।

অন্যদিকে, মেসির বিদায়ের মুহূর্তে রোনালদোর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর সামনে এসেছে।

ট্যাগ : লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তিতে রোনালদোর আবেগঘন শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের গৌরবময় সমাপ্তির পর এবার শ্রদ্ধা জানালেন তার দীর্ঘদিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন তারকার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করেছেন পর্তুগিজ এই তারকা।

মেসির পোস্টে রোনালদো লেখেন, “লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা। (তোমার জন্য) আলিঙ্গন।”

মেসির বিদায় আসে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে দুর্দান্ত এক পারফরম্যান্সের মধ্য দিয়ে। গত মঙ্গলবার ইন্টার মায়ামির এই তারকা এক গোল ও দুই অ্যাসিস্ট করেন। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

এর মধ্য দিয়ে গত চার টুর্নামেন্টের মধ্যে তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি সিলভার বল জিতে গৌরবোজ্জ্বলভাবে জাতীয় দলের অধ্যায় শেষ করেন মেসি। এস্তাদিও মনুমেন্তালের ৮৫ হাজার দর্শকের সামনে তার পারফরম্যান্সে আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি ঘটে।

মেসিকে ঘিরে বিদায়ের আবেগ আরও বাড়িয়েছে ফুটবল বিশ্বের তারকাদের শুভেচ্ছা ও শ্রদ্ধা। রোনালদিনিয়ে, নেইমার, লুইস সুয়ারেসসহ বর্তমান ও সাবেক অসংখ্য তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর বার্তাও বিশেষভাবে আলোচনায় এসেছে।

মেসির সঙ্গে রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা গত দুই দশকের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। বিশেষ করে ক্লাব ফুটবলে দুজনের লড়াই ও অসাধারণ পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে দীর্ঘ এক প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস। সময়ের সঙ্গে রেকর্ড ও অর্জনের দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। জাতীয় দলের হয়ে অর্জনের ক্ষেত্রেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা।

কিছুদিন আগে মেসির বাবার মৃত্যুর পরও রোনালদো আন্তরিক বার্তা দিয়েছিলেন। এবার মেসির আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তিতেও শ্রদ্ধা জানালেন তিনি।

অন্যদিকে, মেসির বিদায়ের মুহূর্তে রোনালদোর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর সামনে এসেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ