ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর এই ঘোষণার খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।৪১ বছর বয়সী এই তারকা পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে তাঁর গোলসংখ্যা ১৪৬।এর আগে গত মাসে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে কোচ তাঁকে খেলাতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে দলীয় ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। সেই ঘটনার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই তারকা।সূত্র: এএফপি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো