ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বৃহস্পতিবারও অপরিবর্তিত সোনার দাম

বৃহস্পতিবারও অপরিবর্তিত সোনার দাম
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাজারে সোমবার কমানো সোনার দামই বৃহস্পতিবারও বহাল রয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আগের তুলনায় ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের সোনার দামও কমানো হয়েছে। নতুন হিসাবে প্রতি ভরি ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। এই মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

সোমবার দাম কমানোর পর বৃহস্পতিবার পর্যন্ত বাজারে আর কোনো পরিবর্তন করা হয়নি। ফলে বর্তমানে ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনা সংশ্লিষ্ট নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে সোনার দাম মোট ১২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৬২ দফা।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।

ট্যাগ : সোনার দাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবারও অপরিবর্তিত সোনার দাম

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে সোমবার কমানো সোনার দামই বৃহস্পতিবারও বহাল রয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আগের তুলনায় ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের সোনার দামও কমানো হয়েছে। নতুন হিসাবে প্রতি ভরি ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। এই মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

সোমবার দাম কমানোর পর বৃহস্পতিবার পর্যন্ত বাজারে আর কোনো পরিবর্তন করা হয়নি। ফলে বর্তমানে ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনা সংশ্লিষ্ট নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে সোনার দাম মোট ১২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৬২ দফা।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ