ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮ জন

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে মাদকদ্রব্য, জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ থেকে ৬৭ জন, ওয়ারী থেকে ৭৫ জন, মতিঝিল থেকে ৫৩ জন, তেজগাঁও থেকে ৭৩ জন, মিরপুর থেকে ১০২ জন, গুলশান থেকে ৫২ জন এবং উত্তরা বিভাগ থেকে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশ আরও ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করেছে।

অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু এবং ৫ কেজি সাদা পাউডার।

এ ছাড়া হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার একটি মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ : ডিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮ জন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে মাদকদ্রব্য, জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ থেকে ৬৭ জন, ওয়ারী থেকে ৭৫ জন, মতিঝিল থেকে ৫৩ জন, তেজগাঁও থেকে ৭৩ জন, মিরপুর থেকে ১০২ জন, গুলশান থেকে ৫২ জন এবং উত্তরা বিভাগ থেকে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশ আরও ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করেছে।

অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু এবং ৫ কেজি সাদা পাউডার।

এ ছাড়া হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার একটি মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ