ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চোটের মধ্যে নাইটক্লাব-সাইক্লিং, এমবাপ্পেকে নিয়ে অসন্তোষ মরিনিও

ছবি : সংগৃহিত
ফলো করুন

কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রিয়াল মাদ্রিদের ভেতরে আলোচনা আরও বেড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ফরাসি তারকার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন দলের কোচ জোসে মরিনিও এবং সেখানে নিজের অসন্তোষের কথাও জানিয়েছেন তিনি।

স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি অনুযায়ী, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পেকে আলাদা করে কথা বলেন মরিনিও। প্রকাশ্যে ফরাসি ফরোয়ার্ডের পাশে থাকলেও দলের অভ্যন্তরে তার সাম্প্রতিক আচরণ সমর্থন করেন না বলে ওই আলোচনায় জানিয়েছেন রিয়াল কোচ। তবে প্রতিবেদনে উল্লিখিত এই ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে এমবাপ্পে, মরিনিও বা রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বক্তব্যের উল্লেখ নেই।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে সুইস আল্পসে তার সাইক্লিংয়ের ভিডিওও সামনে আসে। এসব ঘটনা ঘিরেই মাদ্রিদে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

চোটের পর সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরতে পারেন তিনি। কিন্তু মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাকে দেখা যায়নি। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তার বেঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এমবাপ্পেকে নিয়ে মরিনিওর অবস্থান সব সময় এমন ছিল না। কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে ফরাসি তারকার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় মরিনিও বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।

ট্যাগ : কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ জোসে মরিনিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চোটের মধ্যে নাইটক্লাব-সাইক্লিং, এমবাপ্পেকে নিয়ে অসন্তোষ মরিনিও

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রিয়াল মাদ্রিদের ভেতরে আলোচনা আরও বেড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ফরাসি তারকার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন দলের কোচ জোসে মরিনিও এবং সেখানে নিজের অসন্তোষের কথাও জানিয়েছেন তিনি।

স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি অনুযায়ী, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পেকে আলাদা করে কথা বলেন মরিনিও। প্রকাশ্যে ফরাসি ফরোয়ার্ডের পাশে থাকলেও দলের অভ্যন্তরে তার সাম্প্রতিক আচরণ সমর্থন করেন না বলে ওই আলোচনায় জানিয়েছেন রিয়াল কোচ। তবে প্রতিবেদনে উল্লিখিত এই ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে এমবাপ্পে, মরিনিও বা রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বক্তব্যের উল্লেখ নেই।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে সুইস আল্পসে তার সাইক্লিংয়ের ভিডিওও সামনে আসে। এসব ঘটনা ঘিরেই মাদ্রিদে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

চোটের পর সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরতে পারেন তিনি। কিন্তু মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাকে দেখা যায়নি। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তার বেঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এমবাপ্পেকে নিয়ে মরিনিওর অবস্থান সব সময় এমন ছিল না। কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে ফরাসি তারকার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় মরিনিও বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ