ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার দাবি

ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত আটটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের দাবি, ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের এই সামরিক বাহিনীর দাবি, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুতে হামলা সফল হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আইআরজিসি জানায়, এর আগে একই দিনে ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই হামলার প্রতিক্রিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় চৌকিতে হামলাকে হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযান তদারকির বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে।

আইআরজিসির দাবি, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের নজরদারির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে এখন থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত আটটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের দাবি, ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের এই সামরিক বাহিনীর দাবি, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুতে হামলা সফল হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আইআরজিসি জানায়, এর আগে একই দিনে ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই হামলার প্রতিক্রিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় চৌকিতে হামলাকে হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযান তদারকির বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে।

আইআরজিসির দাবি, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের নজরদারির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে এখন থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ