ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কার কাছে পড়ল হুথিদের দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কার কাছে পড়ল হুথিদের দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করেছে। তবে সেগুলো আঘাত হানার আগেই প্রতিহত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি এলাকায় পড়েছে। এর একটি সাবুহা গ্রাম, যা পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। অন্যটি ওয়াদি আল-মাঘমাস এলাকা, যার দূরত্ব মসজিদুল হারাম থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মক্কা অঞ্চলের দিকে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেগুলো আকাশেই ধ্বংস করা হয়। পরে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অভিযোগ, বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে হুথিদের বিপজ্জনক ও বৈরী অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে মুসলমানদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুথিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোই তাদের অভিযানের লক্ষ্য। সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনা নিয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হুথিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। গত সেপ্টেম্বর থেকে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইয়েমেনের সংঘাতের ইতিহাসও দীর্ঘ। ২০১৪ সালে দেশটির রাজধানী সানা দখল করে হুথিরা। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সমর্থনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হয়। সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় রিয়াদ।

নতুন করে সংঘাত বৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতেও। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি বিশ্ব বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে মক্কা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লেও মসজিদুল হারামে সরাসরি কোনো হামলা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের দেওয়া বিবরণ অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : সৌদি আরব মক্কা হুথি বিদ্রোহী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মক্কার কাছে পড়ল হুথিদের দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করেছে। তবে সেগুলো আঘাত হানার আগেই প্রতিহত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি এলাকায় পড়েছে। এর একটি সাবুহা গ্রাম, যা পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। অন্যটি ওয়াদি আল-মাঘমাস এলাকা, যার দূরত্ব মসজিদুল হারাম থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মক্কা অঞ্চলের দিকে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেগুলো আকাশেই ধ্বংস করা হয়। পরে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অভিযোগ, বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে হুথিদের বিপজ্জনক ও বৈরী অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে মুসলমানদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুথিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোই তাদের অভিযানের লক্ষ্য। সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনা নিয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হুথিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। গত সেপ্টেম্বর থেকে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইয়েমেনের সংঘাতের ইতিহাসও দীর্ঘ। ২০১৪ সালে দেশটির রাজধানী সানা দখল করে হুথিরা। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সমর্থনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হয়। সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় রিয়াদ।

নতুন করে সংঘাত বৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতেও। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি বিশ্ব বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে মক্কা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লেও মসজিদুল হারামে সরাসরি কোনো হামলা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের দেওয়া বিবরণ অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

সূত্র : রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ