ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনভিডিয়ার প্রধান নির্বাহীকে অপসারণের প্রস্তুতি, শেয়ারে বড় পতন

ছবি: সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে দায়িত্ব থেকে সরানো হবে কি না, তা নিয়ে আলোচনায় বসেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে বোর্ড বৈঠকের বিষয়টি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বৈঠকের সিদ্ধান্ত কিংবা হুয়াংকে অপসারণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

হুয়াংয়ের বিরুদ্ধে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একটি সম্পর্কের সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়ীকে ঘিরে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহের বিষয়টি আলোচনায় এসেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এনভিডিয়ার চিপ চীনা প্রতিষ্ঠানে পৌঁছাতে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দাদের তদন্তের খবরও সামনে এসেছে। 

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিতর্কের জেরে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বাইরের আইনজীবীদের সহায়তা নিচ্ছে। গত রোববারও বোর্ড হুয়াং ও তাঁর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানেই তাঁর ভবিষ্যৎ নিয়ে বৈঠকের খবর সামনে এসেছে।

এনভিডিয়ার নিজস্ব বিধি অনুযায়ী, পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে প্রধান নির্বাহীকে অপসারণ করা সম্ভব। প্রতিষ্ঠানটির ১১ জন পরিচালকের মধ্যে হুয়াং ছাড়া বাকি ১০ জনকে স্বাধীন পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে হুয়াংকে সরানোর প্রস্তুতির খবর প্রকাশের পর শেয়ারবাজারেও বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর বর্ধিত লেনদেনে এনভিডিয়ার শেয়ারদর ৮ শতাংশের বেশি কমে যায়। দরপতন অব্যাহত থাকলে সাম্প্রতিক বিতর্ক শুরুর পর থেকে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ডলার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জেনসেন হুয়াং তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে ৬৩ বছর বয়সী এই উদ্যোক্তার হাতে কোম্পানির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে। প্রায় ৪ লাখ কোটি ডলার মূল্যের প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ও ব্যবসায়িক অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর সম্ভাব্য বিদায়ের আলোচনা সামনে আসায় উত্তরসূরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, নতুন নেতৃত্ব খুঁজতে বাইরের একটি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে এনভিডিয়ার বোর্ড।

এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে সম্ভাব্য প্রার্থী মনে করছেন কোনো কোনো বিনিয়োগ বিশ্লেষক। অন্যদিকে কোম্পানির ডেটা সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত ইয়ান বাকের নামও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি উঠেছে। বিষয়টি ঘিরে ওয়াশিংটনের রাজনৈতিক মহলেও চাপ বাড়ছে।

তবে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়। বোর্ড বৈঠক সম্পর্কে রয়টার্সের মন্তব্যের অনুরোধেও এনভিডিয়া তাৎক্ষণিক সাড়া দেয়নি।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : এনভিডিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এনভিডিয়ার প্রধান নির্বাহীকে অপসারণের প্রস্তুতি, শেয়ারে বড় পতন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে দায়িত্ব থেকে সরানো হবে কি না, তা নিয়ে আলোচনায় বসেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে বোর্ড বৈঠকের বিষয়টি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বৈঠকের সিদ্ধান্ত কিংবা হুয়াংকে অপসারণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

হুয়াংয়ের বিরুদ্ধে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একটি সম্পর্কের সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়ীকে ঘিরে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহের বিষয়টি আলোচনায় এসেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এনভিডিয়ার চিপ চীনা প্রতিষ্ঠানে পৌঁছাতে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দাদের তদন্তের খবরও সামনে এসেছে। 

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিতর্কের জেরে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বাইরের আইনজীবীদের সহায়তা নিচ্ছে। গত রোববারও বোর্ড হুয়াং ও তাঁর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানেই তাঁর ভবিষ্যৎ নিয়ে বৈঠকের খবর সামনে এসেছে।

এনভিডিয়ার নিজস্ব বিধি অনুযায়ী, পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে প্রধান নির্বাহীকে অপসারণ করা সম্ভব। প্রতিষ্ঠানটির ১১ জন পরিচালকের মধ্যে হুয়াং ছাড়া বাকি ১০ জনকে স্বাধীন পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে হুয়াংকে সরানোর প্রস্তুতির খবর প্রকাশের পর শেয়ারবাজারেও বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর বর্ধিত লেনদেনে এনভিডিয়ার শেয়ারদর ৮ শতাংশের বেশি কমে যায়। দরপতন অব্যাহত থাকলে সাম্প্রতিক বিতর্ক শুরুর পর থেকে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ডলার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জেনসেন হুয়াং তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে ৬৩ বছর বয়সী এই উদ্যোক্তার হাতে কোম্পানির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে। প্রায় ৪ লাখ কোটি ডলার মূল্যের প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ও ব্যবসায়িক অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর সম্ভাব্য বিদায়ের আলোচনা সামনে আসায় উত্তরসূরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, নতুন নেতৃত্ব খুঁজতে বাইরের একটি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে এনভিডিয়ার বোর্ড।

এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে সম্ভাব্য প্রার্থী মনে করছেন কোনো কোনো বিনিয়োগ বিশ্লেষক। অন্যদিকে কোম্পানির ডেটা সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত ইয়ান বাকের নামও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি উঠেছে। বিষয়টি ঘিরে ওয়াশিংটনের রাজনৈতিক মহলেও চাপ বাড়ছে।

তবে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়। বোর্ড বৈঠক সম্পর্কে রয়টার্সের মন্তব্যের অনুরোধেও এনভিডিয়া তাৎক্ষণিক সাড়া দেয়নি।

সূত্র : রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ