ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩
ছবি: সংগৃহীত
ফলো করুন

মেহেরপুর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি আগুনের গোলা নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)। তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ ও ডিএসবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুটিন দায়িত্বের অংশ হিসেবে বুধবার রাতে কয়েকজন পুলিশ সদস্য কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের পাশে অবস্থান করছিলেন। একই সময়ে স্মৃতিস্তম্ভসংলগ্ন একটি চায়ের দোকানে ছিলেন ডিএসবির কয়েকজন সদস্য।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেরপুর সরকারি কলেজের মাঠের ভেতর থেকে কয়েকজন পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি গোলায় আগুন ধরিয়ে পুলিশ সদস্যদের পেছন দিক থেকে স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে ছুড়ে মারে। আগুনের গোলাটি পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। এ সময় পেছনে ফিরে পুলিশ ও ডিএসবি সদস্যরা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোন যাচাইয়ের মাধ্যমে এ ঘটনায় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এরপর রাতে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ওই ব্যক্তিকেও আটক করে।

মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও কর্তব্যরত পুলিশদের লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ প্রথমে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়।

তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মেহেরপুর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি আগুনের গোলা নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)। তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ ও ডিএসবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুটিন দায়িত্বের অংশ হিসেবে বুধবার রাতে কয়েকজন পুলিশ সদস্য কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের পাশে অবস্থান করছিলেন। একই সময়ে স্মৃতিস্তম্ভসংলগ্ন একটি চায়ের দোকানে ছিলেন ডিএসবির কয়েকজন সদস্য।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেরপুর সরকারি কলেজের মাঠের ভেতর থেকে কয়েকজন পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি গোলায় আগুন ধরিয়ে পুলিশ সদস্যদের পেছন দিক থেকে স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে ছুড়ে মারে। আগুনের গোলাটি পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। এ সময় পেছনে ফিরে পুলিশ ও ডিএসবি সদস্যরা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোন যাচাইয়ের মাধ্যমে এ ঘটনায় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এরপর রাতে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ওই ব্যক্তিকেও আটক করে।

মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও কর্তব্যরত পুলিশদের লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ প্রথমে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়।

তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ