ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবাননের সঙ্গে ইসরাইলের চুক্তি ‘ঐতিহাসিক’: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া চুক্তিকে ইসরাইলের জন্য একটি ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, সরাসরি ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার মাধ্যমে তারা ইসরাইল রাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক চুক্তি অর্জন করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনার পর ওয়াশিংটনে ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

তবে চুক্তি সই হলেও দক্ষিণ লেবাননে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইসরাইলি বাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমিত সংঘর্ষ এখনও চলছে। বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও সংবেদনশীল।

শুক্রবারের চুক্তিতে হিজবুল্লাহ অংশ নেয়নি। ফলে দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সংগঠনটি যোদ্ধা সরিয়ে নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

ওয়াশিংটনের আশঙ্কা ছিল, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত অব্যাহত থাকলে ইরানের সঙ্গে হওয়া শান্তি সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে। ওই সমঝোতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ বন্ধের অঙ্গীকার রয়েছে।

ট্যাগ : লেবানন ইসরাইল বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লেবাননের সঙ্গে ইসরাইলের চুক্তি ‘ঐতিহাসিক’: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া চুক্তিকে ইসরাইলের জন্য একটি ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, সরাসরি ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার মাধ্যমে তারা ইসরাইল রাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক চুক্তি অর্জন করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনার পর ওয়াশিংটনে ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

তবে চুক্তি সই হলেও দক্ষিণ লেবাননে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইসরাইলি বাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমিত সংঘর্ষ এখনও চলছে। বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও সংবেদনশীল।

শুক্রবারের চুক্তিতে হিজবুল্লাহ অংশ নেয়নি। ফলে দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সংগঠনটি যোদ্ধা সরিয়ে নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

ওয়াশিংটনের আশঙ্কা ছিল, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত অব্যাহত থাকলে ইরানের সঙ্গে হওয়া শান্তি সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে। ওই সমঝোতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ বন্ধের অঙ্গীকার রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ