ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’

পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানের প্রচারঝলক। পাশাপাশি নতুন প্রতিযোগীদের খুঁজতে অডিশনের আহ্বান জানানো হয়েছে।

একসময় মীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। হাস্যরস, অভিনয় ও প্রতিযোগীদের ব্যতিক্রমী পরিবেশনায় টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি হয়ে উঠেছিল ‘মিরাক্কেল’। টিআরপির তালিকাতেও শক্ত অবস্থান ছিল অনুষ্ঠানটির।

শুধু দর্শকদের বিনোদন দেওয়াই নয়, নতুন কমেডি শিল্পীদের পরিচিতি পাওয়ার সুযোগও তৈরি করেছিল এই আয়োজন। অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

এবার নতুনভাবে প্রতিযোগী নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারঝলকে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তুতি পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘মিরাক্কেল’-এর নতুন মৌসুম। তবে সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নতুন মৌসুমের বিচারক কারা হবেন, তা নিয়েও আলোচনা চলছে। পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরের ফেরার সম্ভাবনাও রয়েছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় মনে করেন, বর্তমান সময়ে টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, অনুষ্ঠানের যেকোনো দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে উপস্থাপনা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতন থাকতে হয় নির্মাতাদের।

নতুন মৌসুম আয়োজনের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী পরিচালক।

ট্যাগ : মিরাক্কেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানের প্রচারঝলক। পাশাপাশি নতুন প্রতিযোগীদের খুঁজতে অডিশনের আহ্বান জানানো হয়েছে।

একসময় মীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। হাস্যরস, অভিনয় ও প্রতিযোগীদের ব্যতিক্রমী পরিবেশনায় টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি হয়ে উঠেছিল ‘মিরাক্কেল’। টিআরপির তালিকাতেও শক্ত অবস্থান ছিল অনুষ্ঠানটির।

শুধু দর্শকদের বিনোদন দেওয়াই নয়, নতুন কমেডি শিল্পীদের পরিচিতি পাওয়ার সুযোগও তৈরি করেছিল এই আয়োজন। অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

এবার নতুনভাবে প্রতিযোগী নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারঝলকে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তুতি পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘মিরাক্কেল’-এর নতুন মৌসুম। তবে সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নতুন মৌসুমের বিচারক কারা হবেন, তা নিয়েও আলোচনা চলছে। পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরের ফেরার সম্ভাবনাও রয়েছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় মনে করেন, বর্তমান সময়ে টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, অনুষ্ঠানের যেকোনো দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে উপস্থাপনা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতন থাকতে হয় নির্মাতাদের।

নতুন মৌসুম আয়োজনের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী পরিচালক।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ