ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানের নাম ও পদ উল্লেখ করা হয়েছে। 

খলিলুর রহমানের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম সেখানে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন ‘স্টাফ অ্যাসিস্ট্যান্ট’ এবং বিভিন্ন বিষয়ে আরও কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। 

জাতিসংঘের তালিকা অনুযায়ী, জাইমা রহমানের দায়িত্ব ‘লিগ্যাল অফিসার’। তাঁর পেশাগত পরিচয়ে তাঁকে ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন, যিনি ৯১ ভোট পান। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের মেয়াদ শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। তাঁর অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। 

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় জাতিসংঘের সাধারণ সচিবালয়ের নিয়মিত কাঠামো থেকে আলাদা একটি কার্যালয়। সভাপতির কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় সম্পদের বিষয়ে জাতিসংঘের নিয়ম এবং সংশ্লিষ্ট ট্রাস্ট ফান্ডের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা রয়েছে। খলিলুর রহমান তাঁর নির্বাচনের পর কার্যালয়ের জন্য পর্যাপ্ত সম্পদের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছিলেন। 

ট্যাগ : জাতিসংঘ জাইমা রহমান ড. খলিলুর রহমান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানের নাম ও পদ উল্লেখ করা হয়েছে। 

খলিলুর রহমানের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম সেখানে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন ‘স্টাফ অ্যাসিস্ট্যান্ট’ এবং বিভিন্ন বিষয়ে আরও কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। 

জাতিসংঘের তালিকা অনুযায়ী, জাইমা রহমানের দায়িত্ব ‘লিগ্যাল অফিসার’। তাঁর পেশাগত পরিচয়ে তাঁকে ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন, যিনি ৯১ ভোট পান। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের মেয়াদ শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। তাঁর অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। 

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় জাতিসংঘের সাধারণ সচিবালয়ের নিয়মিত কাঠামো থেকে আলাদা একটি কার্যালয়। সভাপতির কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় সম্পদের বিষয়ে জাতিসংঘের নিয়ম এবং সংশ্লিষ্ট ট্রাস্ট ফান্ডের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা রয়েছে। খলিলুর রহমান তাঁর নির্বাচনের পর কার্যালয়ের জন্য পর্যাপ্ত সম্পদের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছিলেন। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ