ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ইরান

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ইরান
ফলো করুন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দ্রুত গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরান। ম্যাচের ১৪ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে এশিয়ার দলটি।

গোলের শুরুটা হয় মিলাদ মোহাম্মদীর নেওয়া শট থেকে। মিসরের গোলরক্ষক মোস্তফা শোবে প্রথম শটটি ঠেকাতে সক্ষম হলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন রামিন রেজাইয়ান।

এর আগে ম্যাচের মাত্র ৫ মিনিটে এগিয়ে যায় মিসর। মাহমুদ সাবেরের করা গোলে শুরুতেই লিড নেয় আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপের আসরে এটি মিসরের ইতিহাসে সবচেয়ে দ্রুত করা গোল হিসেবে রেকর্ড গড়েছে।

গোল হজমের পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইরান। কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি আদায় করে দলটি। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তার শট সফলভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবে।

যদিও পেনাল্টি থেকে ব্যর্থ হওয়ার হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণের ধারাবাহিকতায় রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে লড়াইয়ে ফিরে আসে ইরান।

ট্যাগ : ইরান ফুটবল বিশ্বকাপ ২০২৬ মিসর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ইরান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দ্রুত গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরান। ম্যাচের ১৪ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে এশিয়ার দলটি।

গোলের শুরুটা হয় মিলাদ মোহাম্মদীর নেওয়া শট থেকে। মিসরের গোলরক্ষক মোস্তফা শোবে প্রথম শটটি ঠেকাতে সক্ষম হলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন রামিন রেজাইয়ান।

এর আগে ম্যাচের মাত্র ৫ মিনিটে এগিয়ে যায় মিসর। মাহমুদ সাবেরের করা গোলে শুরুতেই লিড নেয় আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপের আসরে এটি মিসরের ইতিহাসে সবচেয়ে দ্রুত করা গোল হিসেবে রেকর্ড গড়েছে।

গোল হজমের পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইরান। কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি আদায় করে দলটি। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তার শট সফলভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবে।

যদিও পেনাল্টি থেকে ব্যর্থ হওয়ার হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণের ধারাবাহিকতায় রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে লড়াইয়ে ফিরে আসে ইরান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ