ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রূপকথার কেপ ভার্দের সামনে এবার আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ বিশ্বকাপে নিজেদের স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে। জনসংখ্যার দিক থেকে টুর্নামেন্টের অন্যতম ক্ষুদ্র দেশ হলেও মাঠের পারফরম্যান্সে তারা নজর কেড়েছে ফুটবল বিশ্বে। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর এবার নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি।

শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের রানার্স-আপ হওয়ায় তাদের প্রতিপক্ষ হয়েছে আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা কোনো প্রতিপক্ষের জন্যই সহজ নয়। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখার পর উরুগুয়ের বিপক্ষেও ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে দলটি। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই প্রতিনিধিরা।

অন্যদিকে, গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলের পেছনে বড় ভূমিকা ছিল উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের। প্রথমার্ধে তার সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্পেন। পরে কোচ মার্সেলো বিয়েলসা প্রথমার্ধেই মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন। ম্যাচের ৮৯ মিনিটে আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে উরুগুয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনাও শেষ হয়ে যায়।

গ্রুপসেরা স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে শেষ ৩২-এর ম্যাচ খেলবে। তবে ‘জে’ গ্রুপের রানার্স-আপ এখনও নির্ধারিত না হওয়ায় স্প্যানিশদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

এই পরাজয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। সমান দুই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানিতে থেকে বিদায় নিয়েছে সৌদি আরব।

ট্যাগ : আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২৬ কেপ ভার্দে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রূপকথার কেপ ভার্দের সামনে এবার আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ বিশ্বকাপে নিজেদের স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে। জনসংখ্যার দিক থেকে টুর্নামেন্টের অন্যতম ক্ষুদ্র দেশ হলেও মাঠের পারফরম্যান্সে তারা নজর কেড়েছে ফুটবল বিশ্বে। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর এবার নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি।

শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের রানার্স-আপ হওয়ায় তাদের প্রতিপক্ষ হয়েছে আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা কোনো প্রতিপক্ষের জন্যই সহজ নয়। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখার পর উরুগুয়ের বিপক্ষেও ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে দলটি। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই প্রতিনিধিরা।

অন্যদিকে, গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলের পেছনে বড় ভূমিকা ছিল উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের। প্রথমার্ধে তার সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্পেন। পরে কোচ মার্সেলো বিয়েলসা প্রথমার্ধেই মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন। ম্যাচের ৮৯ মিনিটে আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে উরুগুয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনাও শেষ হয়ে যায়।

গ্রুপসেরা স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে শেষ ৩২-এর ম্যাচ খেলবে। তবে ‘জে’ গ্রুপের রানার্স-আপ এখনও নির্ধারিত না হওয়ায় স্প্যানিশদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

এই পরাজয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। সমান দুই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানিতে থেকে বিদায় নিয়েছে সৌদি আরব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ