ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের তাণ্ডব, নিহত ২৩৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দেশটিকে সহায়তা দিতে এগিয়ে এসেছে প্রতিবেশী কয়েকটি দেশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনিজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “দুর্ভাগ্যবশত আমরা প্রায় ২৩৫ জনকে হারিয়েছি। তাদের অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছেন, আবার কেউ কেউ হাসপাতালে আনার পরপরই প্রাণ হারিয়েছেন।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, হতাহত ও ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলটি। তিনি বলেন, স্থানীয় হাসপাতালগুলো ইতোমধ্যে রোগীতে পূর্ণ হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লা গুয়াইরার প্রধান হাসপাতালটি ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকদের খোলা রাস্তায় ও ফুটপাতে আহতদের জরুরি চিকিৎসা দিতে হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকাটিতে টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে ভেনিজুয়েলার এই মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেশী কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের জাতীয় লজিস্টিক সেন্টার থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল ভেনিজুয়েলায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৬২ জনের বেশি উদ্ধারকর্মী এবং বিশেষভাবে প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর নিয়ে প্রথম ফ্লাইটটি শুক্রবার ভোরে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওনা হবে। একই দিনে দ্বিতীয় আরেকটি ফ্লাইটে পাঠানো হবে ভারী উদ্ধার সরঞ্জাম ও কারিগরি সহায়তা। পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকারী দলকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে মোতায়েন করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার দেশগুলোর সমন্বিত এই আন্তর্জাতিক সহায়তা শুধু তাৎক্ষণিকভাবে প্রাণ বাঁচাতেই নয়, বরং হাজারো আহত মানুষের চিকিৎসা এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমন এক সময় এই ভূমিকম্প আঘাত হানল, যখন ভেনিজুয়েলা দীর্ঘ দেড় দশক ধরে অর্থনৈতিক মন্দা ও সামাজিক সংকট মোকাবিলা করছে। দুর্যোগের আগেই দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছিল। গত ১৫ বছরের অর্থনৈতিক পতনের প্রভাবে পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ অধিকাংশ জনসেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটে অনেক হাসপাতাল সীমিত সক্ষমতায় সেবা দিয়ে আসছিল।

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে গত দেড় দশকে অন্তত ৮০ লাখ মানুষ উন্নত জীবনের আশায় ভেনিজুয়েলা ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। দেশত্যাগকারীদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য দক্ষ পেশাজীবী থাকায় ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশটি এখন তীব্র জনবল সংকটের মুখোমুখি হয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ভূমিকম্প ভেনেজুয়েলা

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের তাণ্ডব, নিহত ২৩৫

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ