ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সহিংসতা ও নাশকতার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

সহিংসতা ও নাশকতার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরে ২০২৬ সালের জানুয়ারিতে সংঘটিত সহিংসতায় সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ এবং পরিকল্পিত নাশকতার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) দেশটিতে এই ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিভবান্দ, হামিদ কাজেমি এবং রেজা জাঙ্গানেহ।

ইরানের বিচার বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, আসামিরা ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা কাঠামোর সাথে সমন্বয় করে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিল বলে আদালতে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে মোলোটভ ককটেল ও হাতে তৈরি গ্রেনেড তৈরি ও ব্যবহার, সরকারি-বেসরকারি স্থাপনায় সহিংস হামলা এবং কারাজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করার অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

মামলায় মোট ১১ জন আসামির বিচার সম্পন্ন হয়। তদন্তে প্রমাণিত হয় যে একটি অটো মেরামতের গ্যারেজের মালিক হাসান দিভবান্দ এই নাশকতাকারী দলটির মূল সংগঠক ও সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। তিনি তাঁর আত্মীয় ও কর্মচারীদের দলে যুক্ত করেন এবং জানুয়ারির ৮ ও ৯ তারিখের সহিংসতার আগে প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেন। অপর আসামি হামিদ কাজেমি তাঁর নিজের বাড়ির বেসমেন্টে মোলোটভ ককটেল ও দেশীয় গ্রেনেড তৈরির কারখানা গড়ে তুলেছিলেন এবং রেজা জাঙ্গানেহ বিদ্যুৎ সাবস্টেশনে সরাসরি নাশকতা পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন।

মামলার অপর আট আসামিকে তাঁদের অপরাধের মাত্রাভেদে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিচার বিভাগ নিশ্চিত করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ট্যাগ : মৃত্যুদণ্ড সহিংসতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সহিংসতা ও নাশকতার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরে ২০২৬ সালের জানুয়ারিতে সংঘটিত সহিংসতায় সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ এবং পরিকল্পিত নাশকতার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) দেশটিতে এই ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিভবান্দ, হামিদ কাজেমি এবং রেজা জাঙ্গানেহ।

ইরানের বিচার বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, আসামিরা ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা কাঠামোর সাথে সমন্বয় করে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিল বলে আদালতে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে মোলোটভ ককটেল ও হাতে তৈরি গ্রেনেড তৈরি ও ব্যবহার, সরকারি-বেসরকারি স্থাপনায় সহিংস হামলা এবং কারাজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করার অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

মামলায় মোট ১১ জন আসামির বিচার সম্পন্ন হয়। তদন্তে প্রমাণিত হয় যে একটি অটো মেরামতের গ্যারেজের মালিক হাসান দিভবান্দ এই নাশকতাকারী দলটির মূল সংগঠক ও সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। তিনি তাঁর আত্মীয় ও কর্মচারীদের দলে যুক্ত করেন এবং জানুয়ারির ৮ ও ৯ তারিখের সহিংসতার আগে প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেন। অপর আসামি হামিদ কাজেমি তাঁর নিজের বাড়ির বেসমেন্টে মোলোটভ ককটেল ও দেশীয় গ্রেনেড তৈরির কারখানা গড়ে তুলেছিলেন এবং রেজা জাঙ্গানেহ বিদ্যুৎ সাবস্টেশনে সরাসরি নাশকতা পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন।

মামলার অপর আট আসামিকে তাঁদের অপরাধের মাত্রাভেদে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিচার বিভাগ নিশ্চিত করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ