ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই বন্ধের নির্দেশনা চেয়ে রিট

ফাইল ছবি
ফলো করুন

প্রাথমিক স্তরে শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ কমাতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই এবং অননুমোদিত প্লে, নার্সারি ও কেজি কোর্স নিষিদ্ধের আবেদন জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সৃজনশীলতা রক্ষার উদ্দেশ্যে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনসিটিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির অধিকার রয়েছে শিশুদের। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর মাধ্যমে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রিটকারীর দাবি, এ ধরনের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি অল্প বয়সে পরীক্ষার প্রতিযোগিতা শিশুদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি করছে।

শুধু ভর্তি পরীক্ষা নয়, প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত বইয়ের ব্যবহার নিয়েও আপত্তি জানানো হয়েছে রিটে।

আবেদনে অভিযোগ করা হয়, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রকাশনীর সঙ্গে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক বই ও গাইড পড়তে বাধ্য করছে। এর ফলে শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ তৈরি হচ্ছে। বইয়ের ভার ও মানসিক চাপ তাদের শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক চিন্তাশক্তির বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে বলেও দাবি করা হয়।

এ ছাড়া সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো কোর্স চালুর বিষয়টিও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনকারীর যুক্তি, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠান একাধিক স্তরের অননুমোদিত কোর্স পরিচালনা করছে। এর মাধ্যমে শিশুদের শিক্ষাকে বাণিজ্যিক কার্যক্রমে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

রিটে সংবিধানের ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, শিশুদের ওপর অতিরিক্ত শিক্ষার চাপ এবং প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া সমতাভিত্তিক শিক্ষার সুযোগ, আইনের আশ্রয়লাভ ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

এসব যুক্তিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ, এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ এবং অননুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স পরিচালনা কেন বন্ধ করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন রিটকারী আইনজীবী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই বন্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রাথমিক স্তরে শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ কমাতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই এবং অননুমোদিত প্লে, নার্সারি ও কেজি কোর্স নিষিদ্ধের আবেদন জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সৃজনশীলতা রক্ষার উদ্দেশ্যে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনসিটিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির অধিকার রয়েছে শিশুদের। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর মাধ্যমে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রিটকারীর দাবি, এ ধরনের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি অল্প বয়সে পরীক্ষার প্রতিযোগিতা শিশুদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি করছে।

শুধু ভর্তি পরীক্ষা নয়, প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত বইয়ের ব্যবহার নিয়েও আপত্তি জানানো হয়েছে রিটে।

আবেদনে অভিযোগ করা হয়, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রকাশনীর সঙ্গে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক বই ও গাইড পড়তে বাধ্য করছে। এর ফলে শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ তৈরি হচ্ছে। বইয়ের ভার ও মানসিক চাপ তাদের শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক চিন্তাশক্তির বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে বলেও দাবি করা হয়।

এ ছাড়া সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো কোর্স চালুর বিষয়টিও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনকারীর যুক্তি, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠান একাধিক স্তরের অননুমোদিত কোর্স পরিচালনা করছে। এর মাধ্যমে শিশুদের শিক্ষাকে বাণিজ্যিক কার্যক্রমে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

রিটে সংবিধানের ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, শিশুদের ওপর অতিরিক্ত শিক্ষার চাপ এবং প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া সমতাভিত্তিক শিক্ষার সুযোগ, আইনের আশ্রয়লাভ ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

এসব যুক্তিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ, এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ এবং অননুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স পরিচালনা কেন বন্ধ করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন রিটকারী আইনজীবী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ