ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

ফলো করুন

মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর সান্নিধ্যে থেকে দীর্ঘদিন তাঁদের খেদমত করেছেন। একই সঙ্গে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তাঁরা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি তাঁদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তাঁরা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

২০১৬ সালে পবিত্র হজের সময় তাবলিগের দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনা হয়। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল বলে জানা যায়। একইভাবে পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-ও দুই পক্ষকে একত্র করে বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে তাঁদের প্রতি আহ্বান জানান। তাবলিগের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের বিষয়েও মাওলানা সাদ সম্মতি জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর ধারাবাহিকতায় ২০১৭ সালে হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.) শেখ গাসসান ও শেখ ফাদিলকে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে পাঠান। সেখানে তাঁরা মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসন এবং ভুলত্রুটি সংশোধনের বিষয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। তবে দিল্লিতে যাওয়ার পর তাঁদের বিভিন্ন নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পরিস্থিতির কারণে তাঁরা ভারত ত্যাগ করেন।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন। তাবলিগের মুরব্বি ও সাথিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

২০২০ সালে করোনা মহামারির সময় শেখ গাসসান ও শেখ ফাদিল একসঙ্গে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শেখ ফাদিল। দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ গাসসানের মৃত্যুতে তাবলিগের মেহনতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন।

তাঁর ইন্তেকালে প্রকাশিত এক শোকবার্তায় তাঁকে আল্লাহর পথে নিবেদিতপ্রাণ দাঈ, মাশায়েখদের স্নেহধন্য এবং দ্বীনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। শোকবার্তায় মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর সান্নিধ্যে থেকে দীর্ঘদিন তাঁদের খেদমত করেছেন। একই সঙ্গে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তাঁরা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি তাঁদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তাঁরা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

২০১৬ সালে পবিত্র হজের সময় তাবলিগের দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনা হয়। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল বলে জানা যায়। একইভাবে পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-ও দুই পক্ষকে একত্র করে বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে তাঁদের প্রতি আহ্বান জানান। তাবলিগের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের বিষয়েও মাওলানা সাদ সম্মতি জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর ধারাবাহিকতায় ২০১৭ সালে হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.) শেখ গাসসান ও শেখ ফাদিলকে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে পাঠান। সেখানে তাঁরা মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসন এবং ভুলত্রুটি সংশোধনের বিষয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। তবে দিল্লিতে যাওয়ার পর তাঁদের বিভিন্ন নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পরিস্থিতির কারণে তাঁরা ভারত ত্যাগ করেন।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন। তাবলিগের মুরব্বি ও সাথিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

২০২০ সালে করোনা মহামারির সময় শেখ গাসসান ও শেখ ফাদিল একসঙ্গে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শেখ ফাদিল। দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ গাসসানের মৃত্যুতে তাবলিগের মেহনতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন।

তাঁর ইন্তেকালে প্রকাশিত এক শোকবার্তায় তাঁকে আল্লাহর পথে নিবেদিতপ্রাণ দাঈ, মাশায়েখদের স্নেহধন্য এবং দ্বীনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। শোকবার্তায় মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ