ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিকপক্ষের
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস বা একেবারে নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাবনা জমা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

শ্রমিকপক্ষের প্রস্তাবিত খসড়া কাঠামো অনুযায়ী, মোট চারটি মূল গ্রেডে মজুরি বিন্যাস করা হয়েছে। এতে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষানবিস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে উক্ত সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবসের সময় প্রার্থনা করে। পর্যালোচনার পর মজুরি বোর্ড মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময় বেঁধে দেয়।

বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ নির্ধারিত সময়ে প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ প্রস্তুতির জন্য সময় চেয়েছে। তিনি জানান, নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক ও জীবনযাত্রার সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন এবং পরবর্তী সভায় বিশেষজ্ঞদের যুক্ত করতে পারবেন। এ ছাড়া দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক ও তাঁদের পরিবারের জীবনমানের বাস্তবতা সরাসরি মূল্যায়নের লক্ষ্যে চলতি সপ্তাহেই বোর্ডের সদস্যরা সরেজমিনে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করবেন।

এর আগে সভা শুরুর প্রাক্কালে মজুরি বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকেও মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নতুন এই কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যার ফলে সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি ২০২৭ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকেরা। বর্তমানে পোশাক খাতের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ : পোশাকশ্রমিকদের মজুরি সর্বনিম্ন মজুরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিকপক্ষের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস বা একেবারে নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাবনা জমা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

শ্রমিকপক্ষের প্রস্তাবিত খসড়া কাঠামো অনুযায়ী, মোট চারটি মূল গ্রেডে মজুরি বিন্যাস করা হয়েছে। এতে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষানবিস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে উক্ত সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবসের সময় প্রার্থনা করে। পর্যালোচনার পর মজুরি বোর্ড মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময় বেঁধে দেয়।

বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ নির্ধারিত সময়ে প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ প্রস্তুতির জন্য সময় চেয়েছে। তিনি জানান, নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক ও জীবনযাত্রার সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন এবং পরবর্তী সভায় বিশেষজ্ঞদের যুক্ত করতে পারবেন। এ ছাড়া দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক ও তাঁদের পরিবারের জীবনমানের বাস্তবতা সরাসরি মূল্যায়নের লক্ষ্যে চলতি সপ্তাহেই বোর্ডের সদস্যরা সরেজমিনে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করবেন।

এর আগে সভা শুরুর প্রাক্কালে মজুরি বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকেও মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নতুন এই কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যার ফলে সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি ২০২৭ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকেরা। বর্তমানে পোশাক খাতের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ