ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন আগ্রহী প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন।

তারা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়েদুল্লাহ মাসুদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে সংযুক্ত নেতা তারিকুল আলম তেনজিং।

মির্জা ফয়সল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের কারণে মির্জা ফয়সল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে ভালো ফলের আশা করছেন তারা।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহের সুযোগ ছিল। পূরণ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) একই সময় ও একই স্থানে জমা দিতে হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন।

পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই এখন উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগ : বিএনপি ঠাকুরগাঁও উপনির্বাচন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ